Sonu Nigam: সোনু নিগমের ক্ষমা চাওয়ার দাবিতে সুর চড়াল বিজেপির শরিক দল জেডিএস

বলিউডের তারকা গায়ক সবাইকে অবাক করে বলেন, "এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।"

Sonu Nigam: সোনু নিগমের ক্ষমা চাওয়ার দাবিতে সুর চড়াল বিজেপির শরিক দল জেডিএস
Photo Credits: Facebook

Sonu Nigam Controversy: বড় বিতর্কে বলিউডের তারকা গায়ক সোনু নিগম। বেঙ্গালুরুর এক কনসার্টে  কোনও কারণ ছাড়াই কন্নড়ের সঙ্গে পহেলগামে পর্যটকদের হামলার সম্পর্ক জুড়েছিলেন’সোনু। বেঙ্গালুরুর সেই কনসার্টে দর্শকাসন থেকে কন্নড় ভাষায় কড়া ভাষায় গান গাওয়ার অনুরোধ এসেছিল সোনু নিগমের কাছে। তার জবাব দিতে গিয়ে বলিউডের তারকা গায়ক সবাইকে অবাক করে বলেন, "এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।"সোনুর এই অপ্রাসঙ্গিক তুলনায় কর্ণাটক জুড়ে তুমুল বিতর্কের ঝড় উঠেছে।

দেখুন কনসার্টে কী বিতর্কিত কথা বলেছিলেন সোনু নিগম

 

তাঁকে আর কখনও সেখানে গান গাইতে না দেওয়ার দাবিও তোলা হয়েছে। সোনু আসলে গোটা কর্ণাটককেই অপমান করেছেন বলে প্রতিবাদ শুরু হয়েছে। এই ইস্যুতে পুলিশের কাছে বেশ কয়েকটি অভিযোগও দায়ের করা হয়েছে।

রাজ্যবাসীর ক্ষোভ বুঝতে পেরে সোনু নিগমের বিরুদ্ধে সুর চড়ালো রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল দেবেগৌড়া-কুমারস্বামীর জনতা দল (সেকুলার)। জেডি (এস)-এর পক্ষ থেকে বলা হল, কর্ণাটক বাসীর সঙ্গে পহেলগাম হামলার তুলনা টানায় সোনু নিগমকে ক্ষমা চাইতে হবে।  প্রসঙ্গত, কর্ণাটকে বিজেপির সঙ্গী জেডি (এস) এনডিএ-র অন্তর্ভুক্ত দল।

(The above story first appeared on LatestLY on May 03, 2025 03:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).