Jammu Kashmir Terrorist Attack: পর্যটকের মাথা ফুঁড়ে দিল গুলি, পহেলগামের বৈসরণে জঙ্গি হামলায় ভয়াবহ পরিস্থিতি, দেখুন ভিডিয়ো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় সৌদি আরবে রয়েছেন। ২ দিনের সৌদি সফরে জেড্ডায় রয়েছেন মোদী। তার মাঝেই পাকিস্তানি জঙ্গিদের এই ভয়াবহ হামলায় কার্যত কেঁপে উঠতে শুরু করেছে গোটা উপত্যকা।

Jammu Kashmir Terrorist Attack: পর্যটকের মাথা ফুঁড়ে দিল গুলি, পহেলগামের বৈসরণে জঙ্গি হামলায় ভয়াবহ পরিস্থিতি, দেখুন ভিডিয়ো
J-K Situation After Attack (Photo Credit: X)

শ্রীনগর, ২২ এপ্রিল: কাশ্মীরের (Jammu And Kashmir) পহেলগামে (Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলা (Terrorist Attack)। পহেলগামের বৈসরণ যখন মঙ্গলবার পর্যটক বোঝাই ছিল, সেই সময় হামলা চালায় জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের হামলার জেরে ৩, ৪ জনের মৃত্যুর খবর মিলছে। প্রকাশ্যে দিবালোকে যেভাবে জঙ্গিরা সাধারণ মানুষের উপর হামলা চালায়, তার জেরে আতঙ্কে কাঁপতে শুরু করে গোটা উপত্যকা। ভারতে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি জেডি ভান্স সফরে রয়েছেন, সেই সময় হামলা চালায় জঙ্গিরা।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় সৌদি আরবে রয়েছেন। ২ দিনের সৌদি সফরে  জেড্ডায় রয়েছেন মোদী। তার মাঝেই পাকিস্তানি জঙ্গিদের এই ভয়াবহ হামলায় কার্যত কেঁপে উঠতে শুরু করেছে গোটা উপত্যকা।

আরও পড়ুন: Terrorist Attack In J-K: পহেলগামের বৈসরণে জঙ্গিদের হামলা, পরপর ১২ পর্যটক আহত, দেখুন ভয়াবহ পরিস্থিতির ভিডিয়ো

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যেখানে এক পর্যটকের মাথা ফুঁড়ে দেয় জঙ্গিদের গুলি। যার জেরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই পর্যটককে। দেখুন সেই ভিডিয়ো...

 

এদিকে প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi) এই মুহূর্তে সৌদি আরবের জেড্ডায় রয়েছেন। জেড্ডা থেকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। দুর্ঘটনাস্থলে যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান, সে বিষয়ে অমিত শাহের সঙ্গে মোদীর কথা হয়েছে বলে খবর।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 06:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).