Jammu And Kashmir: জঙ্গি খতম অভিযানে শহিদ ৩, অনন্তনাগে লস্করের ২ জঙ্গিকে ঘিরে ধরল সেনা বাহিনী

কোকেরনাগ এলাকা থেকে যাতে কোনওভাবে জঙ্গিরা পালাতে না পারে, তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ এবং সেনা বাহিনীর তরফে। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, কোকেরনাগে উজির খান-সহ লস্করের ২ জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে।

Jammu And Kashmir: জঙ্গি খতম অভিযানে শহিদ ৩, অনন্তনাগে লস্করের ২ জঙ্গিকে ঘিরে ধরল সেনা বাহিনী
Jammu And Kashmir Encounter (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ১৪ সেপ্টেম্বর: অনন্তনাগে ২ লস্কর জঙ্গিকে ঘিরে ফেলল সেনা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে অনন্তনাগের কোকেরনাগে সেনা বাহিনী এবং পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি অব্যাহত। তবে কোকেরনাগ এলাকা থেকে যাতে কোনওভাবে জঙ্গিরা পালাতে না পারে, তার জন্য গোটা  এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ এবং সেনা বাহিনীর তরফে। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, কোকেরনাগে উজির খান-সহ লস্করের ২ জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিরা যাতে কোনওভাবে কোকেরনাগ ছাড়তে না পারে, তার জন্য গোটা এলাকা ঘিরে ধরে শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন: Jammu And Kashmir: অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে একটানা গোলাগুলি, শহিদ সেনা বাহিনীর মেজর, কর্নেল সহ পুলিশ আধিকারিক

কোকেরনাগে এনকাউন্টারের জেরে  সেনা বাহিনীর এক মেজর এবং কর্নেলের যেমন প্রাণ যায় তেমনি জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটও শহিদ হন।

(The above story first appeared on LatestLY on Sep 14, 2023 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).