Jammu And Kashmir: নামাজের পর কাশ্মীর পুলিশের এএসআইকে লক্ষ্য করে গুলি, উত্তপ্ত উপত্যকা

মঙ্গলবার সাবির আহমেদ স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন। সেই সময়ই এএসআই সাবির আহমেদকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। যার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Jammu And Kashmir: নামাজের পর কাশ্মীর পুলিশের এএসআইকে লক্ষ্য করে গুলি, উত্তপ্ত উপত্যকা
Jammu & Ksshmir Encouter (Photo Credit: File Photo)

শ্রীনগর, ১ ফেব্রুয়ারি:  ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। এবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। মঙ্গলবার সোপিয়ানের অসিমপোরা জেলায় পুলিশকে (Police)  লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিদের একটি দল। যার জেরে কাশ্মীর পুলিশের এএসআই সাবির আহমেদ আহত হন। গুরুতর অবস্থায় সাবির আহমেদকে শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়। গোটা এলাকা ঘিরে পুলিশ তল্লাশি শুরু করেছে।

প্রসঙ্গত মঙ্গলবার সাবির আহমেদ স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন। সেই সময়ই এএসআই সাবির আহমেদকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। যার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:  Union Budget 2022: গরীবের মাথার ছাদ, পরিশ্রুত জল, গ্যাসের ব্যবস্থা করবে এই বাজেট, বললেন প্রধানমন্ত্রী

সম্প্রতি জম্মু কাশ্মীরের একাধিক জেলায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। গত শুক্রবারও বারামুলায় পুলিশ কনস্টেবল মুনির মিনাজকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা (Terrorist)।

(The above story first appeared on LatestLY on Feb 01, 2022 07:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).