Shopian Encounter: শোপিয়ানের হাদিপোড়ায় নিকেশ ৩ জঙ্গি

উপত্যকায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। শোপিয়ান (Shopian) জেলার হাদিপোড়া এলাকায় জঙ্গি সংগঠন অল-বদ্রে-র (Al-Badre) তিন সদস্যকে নিকেশ করল তারা। নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়েছে। শোপিয়ানে সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গতকাল রাতে সংঘর্ষ শুরু হয়। তল্লাশি অভিযান এখনও চলছে।

Shopian Encounter: শোপিয়ানের হাদিপোড়ায় নিকেশ ৩ জঙ্গি
ফাইল ফোটো ( File image | (Photo Credits: IANS)

শ্রীনগর, ১১ এপ্রিল: উপত্যকায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। শোপিয়ান (Shopian) জেলার হাদিপোড়া এলাকায় জঙ্গি সংগঠন অল-বদ্রে-র (Al-Badre) তিন সদস্যকে নিকেশ করল তারা। নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়েছে। শোপিয়ানে সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গতকাল রাতে সংঘর্ষ শুরু হয়। তল্লাশি অভিযান এখনও চলছে।

কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার বলেছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী সদ্য জঙ্গিদলে যোগ দেওয়া এক জঙ্গিকে আত্মসমর্পণ করানোর জন্য আন্তরিক চেষ্টা করেছিল। কিন্তু অন্যান্য জঙ্গিরা তাকে আত্মসমর্পণ করতে দেয়নি। আরও পড়ুন: COVID Positive Mohan Bhagwat: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরএসএস প্রধান মোহন ভাগবত

কাশ্মীর পুলিশ জানিয়েছে, সদ্য জঙ্গিদের যোগ দেওয়া ওই যুবককে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। তার বাড়ির লোকজনও আত্মসমর্পণ করতে বলে।

(The above story first appeared on LatestLY on Apr 11, 2021 08:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).