Irrfan Khan Dies at 53: অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টুইটে তিনি লেখেন, "ইরফান খানের মৃত্যু সিনেমা ও থিয়েটার জগতের ক্ষতি। বিভিন্ন মাধ্যমে তাঁর বহুমুখী অভিনয়ের জন্য তাঁকে স্মরণ করা হবে। তাঁর পরিবার, বন্ধু এবং পরিজনদের প্রতি সমবেদনা। তাঁর আত্মা শান্তি পাক।"

Irrfan Khan Dies at 53: অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
(Photo Credits: PTI/Instagram)

নতুন দিল্লি, ২৯ এপ্রিল: অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টুইটে তিনি লেখেন, "ইরফান খানের মৃত্যু সিনেমা ও থিয়েটার জগতের ক্ষতি। বিভিন্ন মাধ্যমে তাঁর বহুমুখী অভিনয়ের জন্য তাঁকে স্মরণ করা হবে। তাঁর পরিবার, বন্ধু এবং পরিজনদের প্রতি সমবেদনা। তাঁর আত্মা শান্তি পাক।"

কোলন ইনফেকশন নিয়ে মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের ( Kokilaben Dhirubhai Ambani Hospital) আইসিইউ-তে ভর্তি হন অভিনেতা। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। আরও পড়ুন: Irrfan Khan's Passes Away: বিরাট কোহলি থেকে সচিন তেন্ডুলকার, ইরফান খানের মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ ক্রীড়াজগতের

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো এন্ডোক্রিন টিউমারে (neuroendocrine tumour) আক্রান্ত হওয়ার খবর সামনে আসে, এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিত্সা চলেছে ইরফান খানের। গত বছর এপ্রিলে ভারতে ফিরেছিলেন অভিনেতা। ক্যানসার যুদ্ধে জয়ী হলেও তারপর থেকেই ইরফান খান নিয়মিত চিকিত্সার মধ্যেই ছিলেন, কিন্তু আচমকাই পরিস্থিতি বিগড়ে যায়। গত শনিবারই মাতৃহারা হন ইরফান কান। ভিডিয়ো কলের মাধ্যমে শেষবারের মতো মায়ের দর্শন সেরেছিলেন অভিনেতা। মায়ের মৃত্যুর চারদিনের মাথাতেই চলে গেলেন অভিনেতা।

(The above story first appeared on LatestLY on Apr 29, 2020 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).