Saraswati Puja 2024 Date and Time: কবে বসন্ত পঞ্চমী? ১৩ না ১৪ ফেব্রুয়ারি? জেনে নিন সরস্বতী পুজোর তারিখ এবং শুভ সময়
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় বসন্ত পঞ্চমী। এই দিন জ্ঞান, সঙ্গীত ও শিল্পের দেবী সরস্বতীর পুজো করা হয়। এই দিনটি পড়ুয়া ও শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক নতুন বছর তথা ২০২৪ সালে বসন্ত পঞ্চমীর তারিখ, সরস্বতী পুজোর শুভ সময়।
বসন্ত পঞ্চমী ২০২৪ তারিখ (Basant Panchami 2024 Date)
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি, বুধবার বসন্ত পঞ্চমী। ধর্মীয় গ্রন্থ অনুসারে, বসন্ত পঞ্চমীর দিন প্রেমের দেবতা কামদেব ও তাঁর স্ত্রী রতির পুজো করার প্রথাও রয়েছে।
সরস্বতী পুজোর শুভ সময় (Saraswati Puja 2024 Time)
পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি ১৩ ফেব্রুয়ারি দুপুর ০২:৪১ মিনিটে শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২:০৯ মিনিটে। এই দিন সকাল ৭:০০ - ১২:৩৫ পর্যন্ত সরস্বতী পুজোর উত্তম সময়।
বসন্ত পঞ্চমীর তাৎপর্য (Basant Panchami Significance)
গ্রন্থ অনুসারে, দেবী সরস্বতী শ্রী কৃষ্ণের রূপ দেখে মুগ্ধ হয়ে তাঁকে স্বামী হিসাবে পেতে চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে জানার পর বলেছিলেন তিনি শুধু রাধার ভক্ত। এমতাবস্থায় সরস্বতীকে প্রসন্ন করার জন্য তিনি বর দিয়েছিলেন যারা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে তাঁর পুজো করবেন, তারা সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবে। জ্ঞান অর্জন এবং অলসতা, অজ্ঞতা থেকে মুক্তি পেতে এই দিনে দেবী সরস্বতীর পুজো করা হয়।
(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

