ONGC Recruitment 2022: শূন্যপদে কর্মী নিয়োগ করবে ONGC, বিশদ জানতে প্রতিবেদনটি পড়ুন

নতুন দিল্লি ইউনিটের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ (ONGC Recruitment 2022) করতে চলেছে তেল সংস্থা ONGC। এই মর্মে দেওয়া হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন।

ONGC Recruitment 2022: শূন্যপদে কর্মী নিয়োগ করবে ONGC, বিশদ জানতে প্রতিবেদনটি পড়ুন
ONGC (Photo Credits: Facebook)

মুম্বই, ২৭ এপ্রিল:  নতুন দিল্লি ইউনিটের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ (ONGC Recruitment 2022)  করতে চলেছে তেল সংস্থা ONGC। এই মর্মে দেওয়া হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন। যেখানে আইনি পরামর্শদাতা, বাণিজ্যিক পরামর্শদাতা, পেট্রোফিজিসিস্ট-সহ বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন লিমিটেড। সংস্থার ওয়েবসাইটে ongcindia.com  লগইন করে নিয়োগ সংক্রান্তে বিশদ তথ্য পেতে পারেন চাকরি প্রার্থীরা। অফিশিয়াল বিজ্ঞপ্তিও চেক করে নিতে পারেন।নিয়োগ ২০২২ বিজ্ঞপ্তি অনুসারে ONGC এই পর্যায়ে পাঁচটি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে।

ONGC নিয়োগ ২০২২ এ কীভাবে আবেদন করবেন

  • আগ্রহী  ও যোগ্য প্রার্থীরা ONGC-র অফিশিয়াল ওয়েবসাইট ongcindia.com এ লগইন করে উল্লেখিত পদের জন্য আবেদন করতে পারেন।

ONGC নিয়োগ ২০২২-এর শূন্যপদের বিবরণ:

  • আইনি পরামর্শদাতা- শূন্যপদ ১
  • বাণিজ্যিক পরামর্শদাতা- শূন্যপদ ১
  • কনসালট্যান্ট ইন্টারনাল অডিও- শূন্যপদ ১
  • ইন্টারপ্রিটেশন জিওলজিস্ট- শূন্যপদ ১
  • পেট্রোফিজিসিস্ট- শূন্যপদ ১

প্রার্থীর  বয়সসীমা কখনওই ৬৫-র বেশি হবে না।

শূন্যপদের বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে প্রার্থীক আবেদন করতে হবে। বিশদে তথ্য পেতে নিয়মিত ONGC-র ওয়েবসাইট ভিসিট করুন।

 

(The above story first appeared on LatestLY on Apr 27, 2022 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).