Nagaland State Dear Diwali Kali Puja Bumper Lottery 2021 Result: দীপাবলিতে নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারির ফল ঘোষণা, প্রথম পুরস্কার ৫ কোটি টাকা
এই দীপাবলিতেই নাগাল্যান্ড স্টেট ডিয়ার দিওয়ালি কালীপুজো বাম্পার লটারির ফল প্রকাশ। আজ বৃহস্পতিবার ৪ নভেম্বর রাত আটটায় কোহিমা থেকে নাগাল্যান্ড স্টেট লটারির ফল ঘোষণা হবে।
কোহিমা, ৪ নভেম্বর: এই দীপাবলিতেই নাগাল্যান্ড স্টেট ডিয়ার দিওয়ালি কালীপুজো বাম্পার লটারির ফল প্রকাশ। আজ বৃহস্পতিবার ৪ নভেম্বর রাত আটটায় কোহিমা থেকে নাগাল্যান্ড স্টেট লটারির ফল ঘোষণা হবে। যাঁরা নাগাল্যান্ড স্টেট লটারির টিকিট কিনেছেন তাঁরা আজ রাত আটটায় এই ওয়েবসাইট থেকে http://www.nagalandlotteries.com/ ফলাফল জানতে পারবেন। একেবারে টিকিটের দাম থেকে শুরু করে ফল ঘোষণার সবটাই হবে লাইভ স্ট্রিমিংয়ে। নাগাল্যান্ড স্টেট কালীপুজো বাম্পার লটারি ২০২১ সম্পর্কে বিশদ বিবরণ রইল নিচে।
এই নাগাল্যান্ড স্টেট কালীপুজো বাম্পার লটারির টিকিট প্রতি দাম পড়বে ২ হাজার টাকা। প্রথম পুরস্কার ৫কোটি টাকা। দ্বিতীয় পুরস্কার ১ কোটি টাকা। ফল ঘোষণার দিনই নাগাল্যান্ড স্টেট লটারির তরফে সংস্থার ওয়েবসাইটে পুরস্কার বিজেতাদের লটারির টিকিটের নম্বর আপলোড করে দেওয়া হবে।
- অফিশিয়াল ওয়েবসৈইট ভিজিট করুন http://www.nagalandlotteries.com/ ।
- হোম পেজে গিয়ে রেজাল্ট লিংকে ক্লিক করুন।
- সেখানে গিয়ে " Dear Diwali Kali Puja Bumper Draw" অপশনে ক্লিক করুন।
- বিজেতাদের একটি পিডিএফ ফাইল সেখানে ডিসপ্লে করা হবে।
এই Dear Diwali Kali Puja Bumper লটারির তৃতীয় পুরস্কার ৫০ লক্ষ টাকা।
Nagaland State Dear Kali Puja Bumper Lottery Draw Result Live Streaming: নাগাল্যান্ড স্টেট লটারি কালীপুজো বাম্পার ড্রয়ের ফলাফলের লাইভ স্ট্রিমিং দেখতে হলে চোখ রাখুন সংস্থার ইউটিউব চ্যানেলে অথবা ওয়েবসাইটে http://www.nagalandlotteries.com/ । এছাড়া যাঁরা ১০ হাজার টাকার উপরে জিতবেন তাঁর কলকাতায় অবস্থিত নাগাল্যান্ড লটারির অফিসে টাকা ক্লেম করতে পারবেন। যশোর রোডে রয়েছে অফিস, সেখানে গিয়েই বিজেতাকে টাকা ক্লেম করতে হবে।
(The above story first appeared on LatestLY on Nov 04, 2021 03:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

