Pradhan Mantri Jan Dhan Yojana: আগামীকাল থেকে মহিলাদের জন ধন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে জমা করবে ব্যাঙ্কগুলি

আগামীকাল থেকে প্রধানমন্ত্রী জন ধন যোজনার (Pradhan Mantri Jan Dhan Yojana) সুবিধা প্রাপকদের অ্যাকাউন্ট প্রথম কিস্তির ৫০০ টাকা করে পাঠানা শুরু হবে। লকডাউনের কারণে ১ লাখ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছ কেন্দ্রীয় সরকার। নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ (Pradhan Mantri Garib Kalyan Package)। ২০ কোটি মহিলার জন ধন অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়।

Pradhan Mantri Jan Dhan Yojana: আগামীকাল থেকে মহিলাদের জন ধন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে জমা করবে ব্যাঙ্কগুলি
ভারতীয় টাকা (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ২ এপ্রিল: আগামীকাল থেকে প্রধানমন্ত্রী জন ধন যোজনার (Pradhan Mantri Jan Dhan Yojana) সুবিধা প্রাপকদের অ্যাকাউন্ট প্রথম কিস্তির ৫০০ টাকা করে পাঠানা শুরু হবে। লকডাউনের কারণে ১ লাখ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছ কেন্দ্রীয় সরকার। নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ (Pradhan Mantri Garib Kalyan Package)। ২০ কোটি মহিলার জন ধন অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়।

জানা যাচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সুবিধাভোগীদের সুশৃঙ্খলভাবে টাকা তোলা নিশ্চিত করতে ব্যাঙ্কগুলি এই মাসের টাকা দেওয়ার জন্য একটি পদ্ধতি অনুসরণ করবে। জন ধন যোজনার সুবিধা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যার ভিত্তিতে আগে বা পরে পাঠানো হবে টাকা। অর্থাৎ যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে 0 বা ১ আছে তাদের অ্যাকাউন্টে কালই টাকা পাঠানো হবে। কালই টাকা তোলা যাবে। যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ২ বা ৩ আছে, তাদের অ্যাকউন্টে ৪ এপ্রিল টাকা পাঠানো হবে। যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ৪ বা ৫ আছে, তাদের অ্যাকউন্টে ৭ এপ্রিল টাকা পাঠানো হবে। যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ৬ বা ৭ আছে, তাদের অ্যাকউন্টে ৮ এপ্রিল টাকা পাঠানো হবে। আর যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ৮ বা ৯ আছে, তাদের অ্যাকউন্টে ৯ এপ্রিল টাকা পাঠানো হবে। আরও পড়ুন: MHA Orders States To Follow Coronavirus Lockdown Strictly: লকডাউন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হোক, রাজ্যগুলিকে চিঠিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

৯ এপ্রিলের পর গ্রাহকরা তাদের সময় ও সুবিধা মতো ব্যাঙ্কে এসে টাকা তুলতে পারবেন। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন বলেছে, সকল সুবিধাভোগীর সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই অর্থ যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে, তাই সুবিধাভোগীদের তা তোলার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই, পরবর্তী কোনও তারিখে নিজেদের সুবিধার্থে টাকা তোলা যেতে পারে। এছাড়াও, ভিড় এড়াতে যথাসম্ভব এটিএম ব্যবহারের কথাও জানানা হয়েছে। কারণ সরকারি নির্দেশ অনুযায়ী বর্তমানে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার জন্য কোনও চার্জ নেওয়া হবে না।

(The above story first appeared on LatestLY on Apr 02, 2020 06:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).