Lottery Sambad Result: ভাগ্য বদলানোর আশায় লটারির টিকিট কেটেছেন? কিন্তু জিতেছেন কি? জানুন অনালাইন ফলাফলে
ভাগ্যের সঙ্গে লটারি (Lottery) শব্দের একটা অদৃশ্য বন্ধন রয়েই গিয়েছে। ভাগ্যের চাকা ঘোরাতে এখন রোজই বহু মানুষ লটারি কেনেন। দীর্ঘ লকডাউনের পর এর চাহিদা তো আরও বেড়েছে। কেউ হন লাখপতি কেউ বা কোটিপতি। জীবনে এমন সময় আমাদের সবারই আসে, যখন সৌভাগ্য যেন দরজায় অপেক্ষা করে। অনেকে আবার জীবনের লড়াইয়ে রোজ রোজ হেরে গিয়ে লটারি পেয়ে লড়াইয়ে ফেরেন। ২৬ জুনের জন্য যারা লটারি কেটেছেন তাঁরা অনলাইনে ফলাফল দেখতে পারেন (Lottery Sambad Result)। সারাদিনে তিনবার লটারি খেলার ফল প্রকাশ হয়।
নতুন দিল্লি, ২৭ জুন: ভাগ্যের সঙ্গে লটারি (Lottery) শব্দের একটা অদৃশ্য বন্ধন রয়েই গিয়েছে। ভাগ্যের চাকা ঘোরাতে এখন রোজই বহু মানুষ লটারি কেনেন। দীর্ঘ লকডাউনের পর এর চাহিদা তো আরও বেড়েছে। কেউ হন লাখপতি কেউ বা কোটিপতি। জীবনে এমন সময় আমাদের সবারই আসে, যখন সৌভাগ্য যেন দরজায় অপেক্ষা করে। অনেকে আবার জীবনের লড়াইয়ে রোজ রোজ হেরে গিয়ে লটারি পেয়ে লড়াইয়ে ফেরেন। ২৬ জুনের জন্য যারা লটারি কেটেছেন তাঁরা অনলাইনে ফলাফল দেখতে পারেন (Lottery Sambad Result)। সারাদিনে তিনবার লটারি খেলার ফল প্রকাশ হয়।
এমনিতে প্রতিদিন সকাল ১১ টা ৫৫ মিনিটে, বিকেল ৪ টে এবং রাত ৮ টায় lotterysambadresult.in-এ জানতে পারেন লটারি সংবাদের ফলাফল। যেমন আজ সিকিম রাজ্য লটারির 'ডিয়ার ভ্যালুয়েবল মর্নিং' (DEAR VALUABLE MORNING) লটারির ফল প্রকাশ হবে। এটি সিকিমের একটি জনপ্রিয় সাপ্তাহিক লটারি। এই লটারির প্রথম পুরস্কার ১ কোটি টাকা। দ্বিতীয় পুরষ্কার ৯ হাজার ও তৃতীয় পুরস্কার ৫০০ টাকা। এছাড়া চতুর্থ পুরস্কার হচ্ছে ২৫০ টাকা। এই পুরস্কারগুলি ছাড়াও, এক হাজার টাকা মূল্যের সান্ত্বনা পুরস্কার রয়েছে।
বিকেল ৪ টের সময় রয়েছে পশ্চিমবঙ্গে "ডিয়ার বঙ্গশ্রী দামোদর" (DEAR BANGASREE DAMODAR)-লটারির ফল প্রকাশ। আপনারা যারা এই লটারি কেটেছিলেন, তাঁরা এখানে অনলাইনে গিয়ে লটারির ফলাফল দেখতে পারেন। এছাড়া নাগাল্যান্ডে "ডিয়ার অস্ট্রিচ ইভিনিং" (DEAR OSTRICH EVENING)-র ফল প্রকাশিত হবে রাত ৮টার সময়। আপনারা এই সাইটে গিয়ে ফলাফল দেখতে পারেন। এছাড়া পিডিএফ ডাউনলোড করতে পারেন।
তবে যেভাবেই ফলাফল জানুন না কেন, লটারির টিকিটটি যত্নে রাখতে হবে। কোনওভাবে সেটি ছিঁড়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলেও আপনি ভাগ্যবিড়ম্বিতদের দলে পড়ে যেতে পারেন। কেননা ছেঁড়া টিকিট গ্রাহ্য হয় না। তাই ফলাফল প্রকাশ পর্যন্ত লটারির টিকিটটির স্বাস্থ্যের প্রতি নজর দিন। কেননা সময় ভাল থাকলে সেই আপনার ভাগ্য গড়তে চলেছে।
(The above story first appeared on LatestLY on Jun 27, 2020 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

