Indradev Maharaj's Comments: 'ব্লাউজ খুলে...', ইন্দ্রদেব মহারাজের অশালীন মন্তব্যে বিতর্কের ঝড়

ইন্দ্রদেব মহারাজ আরও বলেন, যাঁরা সীতার চরিত্রে অভিনয় করেন, অনেক সময় দেখা যায়,'তাঁরা সীতা নন, কুম্ভকর্ণ।' এই মন্তব্য করতে গিয়ে মহিলাদের পরণের ব্লাউজ নিয়ে অশ্লীল মন্তব্যও করতে দেখা যায় ইন্দ্রদেব মহারাজকে।

Indradev Maharaj's Comments: 'ব্লাউজ খুলে...', ইন্দ্রদেব মহারাজের অশালীন মন্তব্যে বিতর্কের ঝড়
Indradev Maharaj.jpg (Photo Credit: Instagram)

দিল্লি, ২৯ জুলাই: বৃন্দাবনের মহামণ্ডলেশ্বর ইন্দ্রদেব মহারাজের ( Indradev Maharaj) বক্তব্য ঘিরে এবার বিতর্ক ছড়াল জোর কদমে। ইন্দ্রদেব মহারাজের দাবি, রামলীলায় যে সমস্ত মানুষ রাম (Ram) এবং সীতার 9Sita) ভূমিকায় অভিনয় করেন, তাঁরা সিগারেট নিয়ে ধূমপান করেন,তেমনি মদ্যপানও করেন। ইন্দ্রদেব মহারাজের ওই মন্তব্য ঘিরে যখন বিতর্ক দানা বাঁধতে শুরু করে,তখনও তিনি থামেননি।

যা শুনে ইন্দ্রদেব মহারাজ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন অনেকে। এমনকী উত্তর প্রদেশের বৃন্দাবনের পরিক্রমা মার্গের শ্রী রাধা কিশোরী ধামের ইন্দ্রদেব মহারাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক বলে দাবি করেন বহুমানুষ।

(The above story first appeared on LatestLY on Jul 29, 2024 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).