Coronavirus Cases In India: ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৪ লাখের কাছাকাছি, ১৩ তারিখ থেকে শুরু টিকাকরণ

১৮ হাজার ৮৮ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) এখন ১ কোটি ৩ লাখ ৭৪ হাজার ৯৩২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল সারাদিনে দেশে করোনার বলি ২৬৪ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২ লাখ ২৭ হাজার ৫৪৬টি। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৩১৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৯ লাখ ৯৭ হাজার ২৭২ জন। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫০ হাজার ১১৪ জন।

Coronavirus Cases In India: ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৪ লাখের কাছাকাছি, ১৩ তারিখ থেকে শুরু টিকাকরণ
ভারতে কোভিড (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৬ জানুয়ারি: ১৮ হাজার ৮৮ জন নতুন আক্রান্তকে নিয়ে ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) এখন ১ কোটি ৩ লাখ ৭৪ হাজার ৯৩২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল সারাদিনে দেশে করোনার বলি ২৬৪ জন। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ২ লাখ ২৭ হাজার ৫৪৬টি। গতকাল সারাদিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১ হাজার ৩১৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৯ লাখ ৯৭ হাজার ২৭২ জন। এখনও পর্যন্ত দেশে করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৫০ হাজার ১১৪ জন। ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৬.৩২ শতাংশ। মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

গতকাল মঙ্গলবার ৫ জানুয়ারি সারা দেশে মোট ৯ লাখ ৩১ হাজার ৪০৮টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত দেশে আইসিএমআর-এর তত্ত্বাবধানে মোট ১৭ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৪০৫টি নমুনার করোনা টেস্ট হয়েছে। এদিকে ১৯ লাখ ৫০ হাজার ১৭১ জন করোনাআক্রান্তকে নিয়ে দেশরে মধ্যে সবথেকে বিধ্বস্ত রাজ্যের তালিকার এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। মঙ্গলবার সারাদিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬০ জন। গতকাল সারাদিনে মহারাষ্ট্রে করোনায় মৃত ৬৪ জন। এনিয়ে ওই রাজ্যে করোনার মৃত্যু মিছিলে শামিল ৪৯ হাজার ৭৫৯ জন। আরও পড়ুন-WHO Chief Disappointed: কোভিড-১৯ এর উৎস সন্ধানে চিনে প্রবেশের অনুমতি পেলেন না বিশেষজ্ঞরা, হতাশ টেড্রস আধানম

আগামী ১৩ জানুয়ারি থেকেই দেশজুড়ে করোনার ভ্যাকসিন (COVID-19 Vaccine) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই দেশজুড়ে ভ্যাকসিন। তবে আপাতত জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ড্রাই রানের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। প্রথম দফায় ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jan 06, 2021 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).