Indian Army: পাকিস্তানের কী কী বড় ক্ষতি হয়েছে, হিসেব দিলেন ভারতীয় সেনা

পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি- কারদু, জাকোদাবাদ ও ভোলারিতে বড় ক্ষতি হয়েছে।

Indian Army: পাকিস্তানের কী কী বড় ক্ষতি হয়েছে, হিসেব দিলেন ভারতীয় সেনা
Colonel Sofiya Quresh (Photo Credits: X)

India-Pakistan Conflict: দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর পাকিস্তানের সব দাবি উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি ভারতের আঘাত পাকিস্তানের কী কী বড় ক্ষতি হয়েছে তারও হিসেব দিল নিউ দিল্লি। এদিন এক সাংবাদিক সম্মেলনে ভারতের উইং কমান্ডার ব্যোমিকা সিং জানালেন, "গত কয়েক দিনে, আমাদের ওপর বিনা প্ররোচনায় আঘাত করতে গিয়ে পাকিস্তানের বড় ক্ষতি হয়ে গিয়েছে। জমি, আকাশ সবেতেই পাকিস্তান বেশ বড় আকারে ক্ষতিগ্রস্থ হয়েছে। পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি- কারদু, জাকোদাবাদ ও ভোলারিতে বড় ক্ষতি হয়েছে। পাশাপাশি এডি অস্ত্র সিস্টেম ও রাডারও যে পাকিস্তানের আকাশপথ রক্ষা করতে অসমর্থ তাও প্রমাণ হয়ে গিয়েছে।"

এর পাশাপাশি তিনি জানান, "নিয়ন্ত্রণ সীমারেখা ও তারও বেশ কিছুটা দূরের জায়গা জুড়ে পাকিস্তানের সেনা পরিকাঠামো, সেনা নিয়ন্ত্রন কেন্দ্র (কমান্ডো কন্ট্রোল সেন্টার্স) এবং লজিস্টিক ইনস্টলেশনের ক্ষতি হয়েছে। এর পাশাপাশি একাধিক সামরিক কাঠামোর বিপুল ক্ষতি হওয়ায় পাকিস্তানের মনোবল একেবারে ভেঙে পড়েছে।"

দেখুন কী বললেন উইং কমান্ডার ব্যোমিকা সিং

 

পাকিস্তানের মিথ্যা দাবিগুলি নিয়ে কী বললেন সোফিয়া কুরেশি

ভারতের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এমনও দাবিও উড়িয়ে দিয়েছেন  কর্নেল সোফিয়া কুরেশি। ভারত যেহেতু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই পাকিস্তানে কোনও ধর্মীয় ইমারতে হামলা চালানো হয়নি বলেও নয়া দিল্লির পক্ষ থেকে জাাননো হয়েছে।

(The above story first appeared on LatestLY on May 10, 2025 07:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).