Covid-19 In India: এক ধাক্কায় ৪১ শতাংশ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫ হাজার ২৩৩ জন
এক ধাক্কায় ৪১ শতাংশ বাড়ল ভারতে করোনা (Covid-19) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৩ জন, যা আগের দিনের তুলনায় ৪১ শতাংশ বেশি। একই সময়ে মৃত্যু হয়েছে মাত্র ৭ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪৫ জন। দেশে বর্তমানে ২৮ হাজার ৮৫৭ জনের চিকিৎসা চলছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ দ্রুত বেড়েছে। সবচেয়ে বেশি সংক্রমণ বৃদ্ধি হয়েছে মহারাষ্ট্রে। গতকাল সেখানে ১ হাজার ৮৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১৮ ফেব্রুয়ারির থেকে এটাই মহারাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ।
পরিসংখ্যান:
#COVID19 | India reports 5,233 fresh cases, 3,345 recoveries, and 7 deaths in the last 24 hours.
Total active cases are 28,857 pic.twitter.com/2tFODtK1se
— ANI (@ANI) June 8, 2022
(The above story first appeared on LatestLY on Jun 08, 2022 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

