Coronavirus Cases In India: নতুন আক্রান্ত ৩ লাখ ১৭ হাজার ৫৩২, দেশে অপ্রতিরোধ্য কোভিড

ফের বাড়ল সংক্রমণ। বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জন। একই দিনে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২ লাখ ২৩ হাজার ৯৯০ জন।

Coronavirus Cases In India: নতুন আক্রান্ত ৩ লাখ ১৭ হাজার ৫৩২, দেশে অপ্রতিরোধ্য কোভিড
Coronavirus in India (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২০ জানুয়ারি: ফের বাড়ল সংক্রমণ (Coronavirs Cases In India)। বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জন।  একই দিনে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ২ লাখ ২৩ হাজার ৯৯০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৯১ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৯ লাখ ২৪ হাজার ৫১ জন। পজিটিভিটি রেট ১৬.৪১ শতাংশ।  এখনও পর্যন্ত ৯ হাজার ২৮৭ জনের শরীরে অতি সংক্রমাক ওমিক্রনের জীবাণু মিলেছে। গত কালকের তুলনায় ৩.৬৩ শতাংশ বেড়েছে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা। আরও পড়ুন-Winter In West Bengal: মাঘের শীতে ধরাশায়ী বাংলা, উইকএন্ডে ফিরছে বৃষ্টি

করোনার দৈনিক পরিসংখ্যান

এদিকে করোনায় (Coronavirus) দৈনিক সংক্রমণে ভাটা পড়ল পশ্চিমবঙ্গে (West Bengal)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১১,৪৪৭ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।

(The above story first appeared on LatestLY on Jan 20, 2022 09:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).