Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২ লাখ ৬৪ হাজার ২০২ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২ লাখ ৬৪ হাজার ২০২ জন। গতকালের থেকে যা প্রায় ৭ শতাশ বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৪৫ জন। মৃত্যু হয়েছে ৩১৫ জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জন।

Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২ লাখ ৬৪ হাজার ২০২ জন
Coronavirus. | File Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৪ জানুয়ারি: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ২ লাখ ৬৪ হাজার ২০২ জন। গতকালের থেকে যা প্রায় ৭ শতাশ বেশি। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৪৫ জন। মৃত্যু হয়েছে ৩১৫ জনের। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে বর্তমানে ১২ লাখ ৭২ হাজার ৭৩ জনের চিকিৎসা চলছে। দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৪.৭৮ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার হয়েছে ১১.৮৩ শতাংশে।

পরিসংখ্যান: 

দেশে ৫ হাজার ৭৫৩ জন ওমিক্রন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। দেশব্যাপী টিকাকরণ অভিযানের অধীনে এখনও পর্যন্ত ১৫৫.৩৯ কোটি ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jan 14, 2022 09:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).