India-Pakistan Tension: দেশকে আগলে রাখছে সেনা, পাকিস্তানের ড্রোন, মিসাইল ধ্বংস এয়ার ডিফেন্স সিস্টেমের, সুরক্ষিত পাঠানকোট, উধমপুরের সেনা ছাউনি
বৃহস্পতিবার সন্ধে নামতেই জম্মু কাশ্মীর (Jammu And Kashmir), রাজস্থান (Rajasthan), পাঞ্জাবের (Punjab) সীমান্ত এলাকায় হামলার চেষ্টা চালায় পাকিস্তান (Pakistan)। সীমান্তের ওপার থেকে একের পর এক ড্রোন (Drone Attack), মিসাইল (Missile) ছোঁড়া হয়। যে আঁচ পেতেই ভারতের সীমান্তবর্তী এলাকায় করে দেওয়া হয় ব্ল্যাকআউট। এরপরই ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে পাকিস্তানের দিক থেকে ছোঁড়া একের পর এক ড্রোন, মিসাইল ধ্বংস করা হয়। ভারতের (India) এয়ার সিস্টেম সিস্টেম কার্যত লোহার বর্মের মত গোটা দেশকে রক্ষার কাজ করে। পাকিস্তানের ড্রোন, মিসাইলকে যেমন গুলি করে নামানো হয়, তেমনি পাক রেঞ্জার্সদের ছোঁড়া ক্ষেপনাস্ত্রের আঘাতে ভারতের কোনও ক্ষয় ক্ষতি হয়নি। এমনই জানানো হল ভারতীয় সেনার তরফে। এদিকে পাকিস্তানের দিক থেকে যখন একের পর এক ড্রোন উড়ে আসতে শুরু করে, সেই সময় দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের জনবসতি এলাকাগুলিতে হামলা চালিয়ে পাকিস্তান যে দুঃসাহস দেখিয়েছে, তার উপযুক্ত জবাব ভারতীয় সেনার তরফে দেওয়া হবে বলে স্পষ্ট জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আরও পড়ুন: Pakistani Drones Intercepts By India: জয়সলমীরের পর উধমপুর, পাক ড্রোন গুলি করে নামাল ভারত
দেখুন কী জানানো হল ভারতীয় সেনার তরফে...
Military Stations of Jammu, Pathankot and Udhampur in proximity to the International Boundary, in Jammu & Kashmir targeted by Pakistan using missiles and drones.
No losses.
Threat neutralised by #IndianArmedForces as per SoP with kinetic & non-kinetic means.#OpSindoor… pic.twitter.com/TZlU9BSR9U
— HQ IDS (@HQ_IDS_India) May 8, 2025
(The above story first appeared on LatestLY on May 08, 2025 10:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

