Pakistani Drones Intercepts By India: জয়সলমীরের পর উধমপুর, পাক ড্রোন গুলি করে নামাল ভারত

Pakistani Drones Intercepts By India: জয়সলমীরের পর উধমপুর, পাক ড্রোন গুলি করে নামাল ভারত
Pakistani Drone (Photo Credit: ANI/X)

জয়সলমীরের পর জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) উধমপুর (Udhampur) পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সেই সঙ্গে উধমপুর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দ কানে আসতেই আতঙ্ক ছড়ায়।  এরপরই পাকিস্তানের পরপর ড্রোন গুলি করে নামায় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম (India's Air Defence)। পাকিস্তানের দিক থেকে যখন একের পর এক ছোট ছোট ড্রোন উড়ে আসতে শুরু করে, সেই সময় ভারত সবগুলিকেও গুলি করে নামাতে শুরু করে। বৃহস্পতিবার সন্ধের পর থেকেই জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এরপরই পাকিস্তানের দিক থেকে ড্রোন উড়ে আসতে শুরু করে। পাক ড্রোন চোখে পড়তেই তা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম একের পর এক ড্রোন ধ্বংস শুরু করে।

আরও পড়ুন: Pakistani Drones Intercepted By India: সপাট জবাব; জয়সলমীরে পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল ভারতের এয়ার ডিফেন্স, দেখুন ভিডিয়ো

দেখুন সেই ভিডিয়ো যেখানে উধমপুরে পাক ড্রোন গুলি করে নামায় ভারত...

 

(The above story first appeared on LatestLY on May 08, 2025 10:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).