India Pakistan Conflict: রাতভর হামলা, সীমান্তবর্তী এলাকায় যত্রতত্র পড়ে পাক মিসাইলের ধ্বংসাবশেষ, ঘুম ভাঙতেই আতঙ্কে স্থানীয়রা

শুক্রবার সন্ধ্যে থেকে হামলার পর শনিবার ভোরের আলো ফুটতেই জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাবে সাধারণ মানুষের ঘুম ভাঙতেই চোখে পড়ল পাকিস্তানের ছোঁড়া মিসাইলের ধ্বংসাবশেষ।

India Pakistan Conflict: রাতভর হামলা, সীমান্তবর্তী এলাকায় যত্রতত্র পড়ে পাক মিসাইলের ধ্বংসাবশেষ, ঘুম ভাঙতেই আতঙ্কে স্থানীয়রা
Parts of Projectile found in Jammu and Amritsar (Photo Credits: ANI)

India Pakistan Conflict: রাতভর পাকিস্তানি হানাদারি। সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে ধেয়ে আসতে শুরু করে পাকিস্তানি ড্রোন। (Pakistani Drone)। চলে নাগাড়ে গুলিবর্ষণ। পাকিস্তানের ছোঁড়া ড্রোন, গোলা হামলায় জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) বহু ক্ষয়ক্ষতি হয়েছে। বসতি এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাক সেনা। বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে। বিপজ্জনক এলাকাগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যে থেকে হামলার পর শনিবার ভোরের আলো ফুটতেই জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাবে সাধারণ মানুষের ঘুম ভাঙতেই চোখে পড়ল পাকিস্তানের ছোঁড়া মিসাইলের ধ্বংসাবশেষ।

পাঞ্জাবের অমৃতসরে খেতের মাঝে পড়ে রয়েছে পাক মিসাইলের ধ্বংসাবশেষ। জম্মুর বিষ্ণাহ এলাকায় একটি প্রজেক্টাইলের অংশ পাওয়া গিয়েছে। রাজস্থানের বারমেরে পাকিস্তান বসতি এলাকা লক্ষ্য করে হামলা চালায়। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রজেক্টাইলের ধ্বংসাবশেষ। পুলিশ পৌঁছে ওই সমস্ত এলাকা ঘিরে দিয়েছে।

আরও পড়ুনঃ রক্তচক্ষু রাঙিয়েছে ইসলামাবাদ, পাক হামলায় রাজৌরিতে সরকারি আধিকারিকের মৃত্যু, শোকাহত মুখ্যমন্ত্রী ওমর

অমৃতসরে খেতের মাঝে পড়ে পাক মিসাইলের ধ্বংসাবশেষ

বিষ্ণাহ এলাকায় উদ্ধার প্রজেক্টাইলের অংশ

বারমের থেকে উদ্ধার প্রজেক্টাইলের ধ্বংসাবশেষ

ভারতের সীমান্তবর্তী বসতি এলাকায় হামলার জবাবে শনিভার ভোরে পাকিস্তানি পোস্ট (Pakistani Post) এবং সন্ত্রাসবাদীদের (Terrorist) লঞ্চ প্যাডগুলি ভারতের তরফে ধ্বংস করা হয়েছে বলে জানা যাচ্ছে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডগুলি থেকে।

(The above story first appeared on LatestLY on May 10, 2025 08:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).