India Pakistan Conflict: রক্তচক্ষু রাঙিয়েছে ইসলামাবাদ, পাক হামলায় রাজৌরিতে সরকারি আধিকারিকের মৃত্যু, শোকাহত মুখ্যমন্ত্রী ওমর

শুক্রবার ওই সরকারি আধিকারিকের বাড়িতে পাকিস্তানের ছোঁড়া একটি গোলআছড়ে পড়ে। গুরুতর জখম হন রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপা। মারা গিয়েছেন তিনি।

India Pakistan Conflict: রক্তচক্ষু রাঙিয়েছে ইসলামাবাদ, পাক হামলায় রাজৌরিতে সরকারি আধিকারিকের মৃত্যু, শোকাহত মুখ্যমন্ত্রী ওমর
Representative Image (Photo Credit: File)

রাজৌরি, ১০ মেঃ সন্ধ্যে নামতেই ফের আক্রমণাত্মক চেহারায় পাকিস্তান (Pakistan)। সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে ধেয়ে আসতে শুরু করে পর পর পাকিস্তান ড্রোন (Pakistani Drone)। ড্রোন হামলার পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত লক্ষ্য করে পাকিস্তান এক নাগাড়ে গোলাগুলিও চালায় (Pakistani Shelling)। ভারতীয় সেনাবাহিনী (Indian Army) তার পালটা জবাব দিচ্ছে। এরই মাঝে খবর, পাক হামলায় রজৌরিতে (Rajouri) এক সরকারি আধিকারিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ওই সরকারি আধিকারিকের বাড়িতে পাকিস্তানের ছোঁড়া একটি গোলা আছড়ে পড়ে। গুরুতর জখম হন রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপা। মারা গিয়েছেন তিনি। পাক হামলায় এদিন সরকারি আধিকারিক-সহ তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) রাজকুমার থাপার মৃত্যু নিশ্চিত করেছেন। শোকাহত মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, 'রাজৌরি থেকে ভয়াবহ খবর এসেছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনের একজন কর্মকর্তাকে হারিয়েছি আমরা। গতকালই তিনি জেলায় উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমার অনলাইন সভায় যোগ দিয়েছিলেন। আজ তিনি আর নেই। রাজৌরি লক্ষ্য করে পাকিস্তানি গোলাবর্ষণে ওই কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়। যা প্রাণ কেড়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোক কিংবা দুঃখ প্রকাশ করার মতো কোনও ভাষা আমার জানা নেই। তাঁর আত্মা শান্তিতে থাকুক'।

পাক হামলায় সরকারি আধিকারিকের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী ওমরঃ

পহেলগামে জঙ্গি (Pahalgam Terrorist Attack) হামালার জবাবে ভারত 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মুর ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এরপরেই রক্তচক্ষু রাঙায় ইসলামাবাদ। ভারতের উত্তর ও পশ্চিমের শহরগুলোতে নাগাড়ে হামলা শুরু করেছে। জম্মু কাশ্মীরের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে পাক সেনা। ড্রোন হামলা, গোলা-গুলি কোন কিছুই বাকি রাখছে না। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে 'অপারেশন সিঁদুর ২' অভিযান শুরু করেছে ভারত। এই অভিযানে পাক এয়ারবেস লক্ষ্য করে হামলা চালাচ্ছে ভারতীয় সেনা। অসমর্থিত সূত্রে খবর, পাকিস্তানের রওয়ালপিন্ডির কাছে তিনটি এয়ারবেসে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অসমর্থিত সূত্রে এও জানা যাচ্ছে, সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে রাজধানী শহর দিল্লি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ‘ফতেহ ১’ ছোঁড়ে পাকিস্তান। যা মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).