Pakistan Army Chief Asim Munir: মুখোশ খুলছে 'জিহাদি' অসীম মুনিরের, কুখ্যাত জঙ্গি হাফিজ় সইদ, মাসুদ আজাহারকেই 'সন্ত্রাসবাদের গুরু' হিসেবে মানছেন পাক সেনা প্রধান, সতর্কতা

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্য়ালিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয় এবং তার জেরে ২৬ জনের প্রাণ যায়, তেমন হামলা যাতে আরও করা যায়, সন্ত্রাসবাদীদের সঙ্গে মাথা খাটিয়ে তেমন পরিকল্পনা করছেন পাকিস্তানের নয়া ফিল্ড মার্শাল অসীম মুনির।

Pakistan Army Chief Asim Munir: মুখোশ খুলছে 'জিহাদি' অসীম মুনিরের, কুখ্যাত জঙ্গি হাফিজ় সইদ, মাসুদ আজাহারকেই 'সন্ত্রাসবাদের গুরু' হিসেবে মানছেন পাক সেনা প্রধান, সতর্কতা
Pakistan Army chief Asim Munir (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৩ মে: সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছেন অসীম মুনির (Asim Munir)। অপারেশন সিঁদূরের (Operation Sindoor) আঘাতে পাকিস্তানের (Pakistan) যখন টলমল অবস্থা বিভিন্ন বায়ুসেনা ঘাঁটির, জঙ্গি আস্তানাগুলি গুঁড়িয়ে গিয়েছে, সেই সময় মান বাঁচাতে মুনিরকে নিয়ে নয়া পরিকল্পনা করে পাকিস্তান। তার জেরেই এবার সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল পদে বর্তে যান অসীম মুনির।

উন্নতি হওয়ার পরই অসীম মুনিরের মুখোশ ক্রমশ খুলছে। গোয়েন্দা সূত্রের খবর, অসীম মুনির ভারতের (India) বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করা যায়, সেই ছক সর্বদা কষছেন তিনি। শুধু তাই নয়, 'জিহাদের' নতুন মুখই হলেন অসীম মুনির। কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ় সইদ এবং মাসুদ আজাহারের সুরেই তাই বর্তমানে কথা বলতে শুরু করেছেন মুনির। হাফিজ় সইদ এবং মাসুদ আজাহার যেমন ভারতের বিরুদ্ধে 'জিহাদের' ডাক দিয়ে কাশ্মীরের মানুষকে ভড়কিয়ে, উসকানোর কাজ করে, তেমনি পাক সেনা প্রধান তথা সে দেশের নয়া ফিল্ড মার্শালও বর্তমানে ঠিক একই কাজ করছেন বলে ভারতের গোয়েন্দারা সতর্ক করেছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন: Adnan Sami Jokes On Asim Munir: সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল, সিঁদরের ঘায়ে বিধ্বস্ত অসীম মুনিরের প্রমোশন হতেই হাসির রোল, প্রবল কটাক্ষ 'পাকিস্তানি' আদনান সামির

এসবের পাশাপাশি গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্য়ালিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয় এবং তার জেরে ২৬ জনের প্রাণ যায়, তেমন হামলা যাতে আরও করা যায়, সন্ত্রাসবাদীদের সঙ্গে মাথা খাটিয়ে তেমন পরিকল্পনা করছেন পাকিস্তানের নয়া ফিল্ড মার্শাল অসীম মুনির।

হচ্ছে মুনিরের পর্দা ফাঁস...

 

প্রসঙ্গত পহেলগাম হামলার আগে অসীম মুনিরের একটি বক্তব্য প্রকাশ্যে আসে। যেখানে হিন্দুদের তুলনায় তাঁরা পৃথক, তাঁদের কৃষ্টি, সংস্কৃতি সব আলাদা বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি অখণ্ড ভারতের অস্তিত্বকেও অস্বীকার করেন মুনির। তিনি নির্লজ্জের মত দাবি করেন, ভারত, পাকিস্তান দুটি আলাদা দেশ গঠন হয়েছে একইদিনে। মুনিরের ওই বক্তব্যের পরপরই পহেলগামের বৈসরণ ভ্যালিতে নারকীয় হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা।

(The above story first appeared on LatestLY on May 23, 2025 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).