Pahalgam Terrorist Attack: হাতে মাত্র আর এক সপ্তাহ, আরও চাপে ফেলতে পাকিস্তানকে চরম শিক্ষা দিতে চলেছে ভারত

ইতিমধ্যে সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের তাঁদের দেশে ফিরে যাওয়ার মতো কড়া নির্দেশ দিয়ে দিয়েছে নয়াদিল্লি।

Pahalgam Terrorist Attack: হাতে মাত্র আর এক সপ্তাহ, আরও চাপে ফেলতে পাকিস্তানকে চরম শিক্ষা দিতে চলেছে ভারত

ইতিমধ্যে সিন্ধু জলচুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের তাঁদের দেশে ফিরে যাওয়ার মতো কড়া নির্দেশ দিয়ে দিয়েছে নয়াদিল্লি। এবার পাকিস্তানের (Pakistan) হাই কমিশন বন্ধেরও নির্দেশ দিল ভারত সরকার। আগামী ১ সপ্তাহেরর মধ্যে প্রতিরক্ষা, সামরিক, নৌ ও বিমানের উপদেষ্টাদের ভারত ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাই কমিশনে উপদেষ্টাদেরও তড়িঘড়ি দেশে ফেরার নির্দেশ দেওয়া হল। বুধবার সাংবাদিক বৈঠকে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এমনটাই জানান।

পাক উপদেষ্টাদের পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ ভারতের

এদিন সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বলেন, এই মুহূর্তে পাকিস্তানের হাই কমিশনের উপদেষ্টাদের অবাঞ্ছিত হিসেবে গণ্য করা হল। তাঁদের দেশত্যাগের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হল। অন্যদিকে ইসলামাবাদে থাকা ভারতীয় হাই কমিশনে প্রতিরক্ষা, সামরিক, নৌ ও বিমানের উপদেষ্টাদের ভারতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদগুলি আপাতত বাতিল বলে গণ্য করা হবে।

দেখুন বিক্রম মিস্ত্রির বক্তব্য

পহেলগামে জঙ্গি হামলা

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বড়সড় হামলা চালায় একদল জঙ্গি। তারপর থেকেই পাকিস্তানের ওপর একাধিক চুড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে ভারত সরকার। সূত্রের খবর, এই হামলা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 10:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).