Cyclone Amphan: আম্ফানে বিধ্বস্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গ, সমবেদনা জানাতে নরেন্দ্র মোদিকে চিঠি ফ্রান্স প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রনের

ঘূর্ণিঝড় আম্ফানের (Cyclone Amphan) তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ওড়িশা (Odisha) ও পশ্চিমবঙ্গ (West Bengal)। আম্ফাণের তাণ্ডবের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠি দেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন (France President Emmanuel Macron)। ফ্রান্সের নাগরিকদের হয়ে তিনি বিপর্যয়ে আন্তরিক সমবেদনা এবং সংহতি জানিয়েছেন বলে ফরাসি কূটনৈতিক সূত্রে খবর। এছাড়াও রাষ্ট্রপতি ম্যাক্রন ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সমস্ত সহায়তা করতেও প্রস্তাব দিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

Cyclone Amphan: আম্ফানে বিধ্বস্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গ, সমবেদনা জানাতে নরেন্দ্র মোদিকে চিঠি ফ্রান্স প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রনের
ফ্রান্স প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রন (Photo: getty)

নতুন দিল্লি, ৪ জুন: ঘূর্ণিঝড় আম্ফানের (Cyclone Amphan) তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ওড়িশা (Odisha) ও পশ্চিমবঙ্গ (West Bengal)। আম্ফাণের তাণ্ডবের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) চিঠি দেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন (France President Emmanuel Macron)। ফ্রান্সের নাগরিকদের হয়ে তিনি বিপর্যয়ে আন্তরিক সমবেদনা এবং সংহতি জানিয়েছেন বলে ফরাসি কূটনৈতিক সূত্রে খবর। এছাড়াও রাষ্ট্রপতি ম্যাক্রন ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সমস্ত সহায়তা করতেও প্রস্তাব দিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

ঘুর্ণিঝড় আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Inter Ministerial Central Team)। বৃহস্পতিবার ৭ সদস্যের প্রতিনিধি দলটি কলকাতা আসছে। দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি অনুজ শর্মা (Anuj Sharma)। দলের বাকি সদস্যরা থাকবেন জলশক্তি মন্ত্রক, পরিবহন মন্ত্রক, শক্তি মন্ত্রক, মৎস্য দপ্তরের থেকে। আরও পড়ুন: Cyclone Amphan: আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

দলটি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার (South and North 24 Pargana) ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। শুক্র ও শনিবার এই প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করবে। দুর্গত মানুষজনের সঙ্গে কথা বলবে। আম্ফানের পরেই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হেলিকপ্টারে চড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন। এরপর বসিরহাটে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, এখনই কেন্দ্র আমফানের জন্য ১ হাজার কোটি টাকা দিচ্ছে। শীঘ্রই কেন্দ্রীয় প্রতিনিধি দল এই এলাকায় আসবে।

(The above story first appeared on LatestLY on Jun 04, 2020 01:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).