Rajasthan: রাজস্থানের ইটভাটা থেকে আটক অবৈধ বাংলাদেশি, পলাতকদের খোঁজে জারি তল্লাশি অভিযান
পহেলগামের ঘটনার পর থেকে পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি কড়া মনোভাব দেখাচ্ছে ভারত সরকার।
পহেলগামের ঘটনার পর থেকে পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি কড়া মনোভাব দেখাচ্ছে ভারত সরকার। সম্প্রতি গুজরাটে তল্লাশি অভিযান চালিয়ে একসঙ্গে ১২০০ জন বাংলাদেশি অনুুপ্রবেশকারীকে পাকড়াও করেছিল পুলিশ। এছাড়া দিল্লি, মুম্বই থেকেও প্রতিনিয়ত আটক করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। বৃহস্পতিবার রাজস্থান (Rajasthan) থেকেও আটক করা হয়েছে তিন ডজন বাংলাদেশিকে। যাঁদের মধ্যে বেশিরভাগ মহিলা ও শিশু। তবে এদের মধ্যে কয়েকজন পালিয়ে গিয়েছে, তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
পলাতক একাধিক অনুপ্রবেশকারী
জানা যাচ্ছে, সিকার এলাকার খান্দেলা (Khandela) গ্রামে একটি ইটভাটায় কয়েকজন সন্দেহজনক পুরুষ, মহিলাদের ঘোরাঘুরি করতে দেখেন পুলিশ। সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করে পরিচয়পত্র দেখতে চাওযা হয়। ভুয়ো নথিপত্র দেখেই সন্দেহ হয় পুলিশ। তারপরেই তাঁদের আটক করে। এরমধ্যেই কয়েকজন যুবক পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
সম্প্রতি বাংলাদেশ থেকে এদেশে এসেছিল
তদন্তসূত্রে খবর, এই বাংলাদেশিরা সম্প্রতি বেআইনিভাবে ভুয়ো নথিপত্র নিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। তাই এদিন টহলরত পুলিশদের সন্দেহ হয়। তারপরই অভিযুক্তদের আটক করে। এদিকে সম্প্রতি অমিত শাহের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে অনুপ্রবেশকারীদের তৎপরতার সঙ্গে খুঁজে বের করে ফেরত পাঠাতে হবে। তারপর থেকেই অধিকাংশ রাজ্যে স্থানীয় প্রশাসন শুরু করে দিয়েছে তল্লাশি অভিযান।
(The above story first appeared on LatestLY on May 01, 2025 11:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

