IMD Weather Alert: কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে লাল সতর্কতা জারি, বঙ্গোপসাগরে হতে পারে গভীর নিম্নচাপ জানাল আইএমডি

IMD Weather Alert: কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে লাল সতর্কতা জারি, বঙ্গোপসাগরে হতে পারে গভীর নিম্নচাপ জানাল আইএমডি
IMD Weather Alert (Photo Credit: X@DDNewslive)

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) আজ কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল রঙের সতর্কতা জারি করেছে। আবহাওয়া সংস্থাটি অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের বিচ্ছিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তাঁরা। IMD অনুসারে, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কোঙ্কন ও গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে এবং উত্তরাখণ্ডে আজ বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার সঙ্গে  বজ্রপাত হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপ এলাকা আজ গভীর নিম্ন চাপের রূপ নিতে পারে বলে ভারতীয় আবহাওয়া দফতর IMD জানিয়েছে।তামিলনাড়ু, পুদুচেরি এবং উত্তর অন্ধ্র প্রদেশে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু তে ইতোমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। চেন্নাই, ছেঙ্গালাপাত্তু ও কাঞ্ছিপুরমে স্কুল গুলিতে আজ ছুটি ঘোষণা করা হয়েছে।

IMD র বিশিষ্ট বিজ্ঞানী আর কে জেনামনি জানিয়েছেন, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে আগামী দু /এক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কর্ণাটক, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, ওড়িশা এবং তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় আজ ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

(The above story first appeared on LatestLY on Oct 22, 2025 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).