ICSE 10th Result 2022: আজ আইসিএসই ক্লাস টেনের পরীক্ষার ফলপ্রকাশ, ফলাফল জানুন cisce.org, results.cisce.org-তে

আজ আইসিএসই ক্লাস টেনের (ICSE Class 10) বোর্ডের পরীক্ষার ফলপ্রকাশ (Results) হবে। বিকেল ৫টার সময় ফল প্রকাশ করা হবে জানিয়েছেন বোর্ড সেক্রেটারি গেরি আরাথুন। যে সমস্ত ছাত্রছাত্রীরা আইসিএসই ক্লাস টেনের পরীক্ষায় অংশ নিয়েছিল তাদের এটা জেনে রাখা উচিত যে ফলাফল আইসিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, results.cisce.org-তে প্রকাশ করা হবে। মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল।

ICSE 10th Result 2022: আজ আইসিএসই ক্লাস টেনের পরীক্ষার ফলপ্রকাশ, ফলাফল জানুন cisce.org, results.cisce.org-তে

নতুন দিল্লি, ১৭ জুলাই: আজ আইসিএসই ক্লাস টেনের (ICSE Class 10) বোর্ডের পরীক্ষার ফলপ্রকাশ (Results) হবে। বিকেল ৫টার সময় ফল প্রকাশ করা হবে জানিয়েছেন বোর্ড সেক্রেটারি গেরি আরাথুন। যে সমস্ত ছাত্রছাত্রীরা আইসিএসই ক্লাস টেনের পরীক্ষায় অংশ নিয়েছিল তাদের এটা জেনে রাখা উচিত যে ফলাফল আইসিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, results.cisce.org-তে প্রকাশ করা হবে। মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফলাফল।

কীভবে ফলাফল জানা যাবে:

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-তে যান
  • 'ICSE 10th Result 2022' লেখা লিঙ্কটিতে ক্লিক করুন
  • আপনার ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা কোড লিখুন
  • কম্পিউটারের স্ক্রিনে এবার ফলাফল দেখাবে
  • ফলাফল ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট করে নিন

আরও পড়ুন: Communal Violence In Kannauj: মন্দির চত্বরে মাংসের টুকরো ফেলার অভিযোগ ঘিরে সাম্প্রদায়িক হিংসা উত্তরপ্রদেশের কনৌজে

এসএমএসে মাধ্যমে ফলাফল কীভাবে জানবেন:

এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। মোবাইলে 'ICSE (7 Digit Unique ID)' টাইপ করে 9248082883 নম্বরে মেসেজ পাঠাতে হবে।

কোভিড পরিস্থিতির কারণে বোর্ড দুটি মেয়াদে পরীক্ষা নিয়েছিল। প্রথম মেয়াদে ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় মেয়াদে ২০২২ সালের এপ্রিল-মে মাসে পরীক্ষা হয়েছিল।

(The above story first appeared on LatestLY on Jul 17, 2022 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).