Aaditya Thackeray: মহারাষ্ট্রে তাড়াতাড়ি ভাঙবে শিন্ডে বিজেপি সরকার, লিখে রাখতে বললেন আদিত্য ঠাকরে

মহারাষ্ট্রে খুব তাড়াতাড়ি একনাথ শিন্ডে (Eknath Shinde) আর বিজেপি সরকার ভেঙে পড়বে। সবাইকে তাঁর এই কথাটা লিখে রাখতে বললেন উদ্ধভ ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)।

Aaditya Thackeray: মহারাষ্ট্রে তাড়াতাড়ি ভাঙবে শিন্ডে বিজেপি সরকার, লিখে রাখতে বললেন আদিত্য ঠাকরে
Photo Credits: PTI

মহারাষ্ট্রে খুব তাড়াতাড়ি একনাথ শিন্ডে (Eknath Shinde) আর বিজেপি সরকার ভেঙে পড়বে। সবাইকে তাঁর এই কথাটা লিখে রাখতে বললেন উদ্ধভ ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। শিবসেনার প্রাক্তন মন্ত্রী আদিত্যর দাবি, একনাথ শিন্ডের মন্ত্রিসভাই অধিকাংশই বিল্ডার্স আর ঠিকাদার বা কনট্রাক্টর্স। কোনও মহিলা প্রতিনিধি নেই। মানুষের সমর্থনও নেই। এমন সরকার খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে।"

ক দিন আগে উদ্ধভ ঠাকরে পন্থী শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও দাবি করেছিলেন, খুব তাড়াতাড়ি মহারাষ্ট্রে বিজেপির সমর্থনে চলা একনাথ শিন্ডের সরকারের পতন হবে। উদ্ধভ ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শিবসেনার বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে বিজেপির সমর্থনে সরকার গড়েন একনাথ শিন্ডে। আরও পড়ুন-খুনের মামলায় দোষী সাব্যস্ত বিএসপি সাংসদ আফজল আনসারির সাংসদ পদ খারিজ

দেখুন টুইট

শিন্ডে, বিজেপির চালে সিংহাসন হারিয়ে ছিলেন উদ্ধভ ঠাকরে। মহারাষ্ট্রের রাজনীতিতে কি তাহলে ফের কোনও চমক অপেক্ষা করে আছে!

(The above story first appeared on LatestLY on May 01, 2023 09:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).