Jaipur Hit and Run: জয়পুরে বেপরোয়া গাড়ি পিষে মারল নাবালিকাকে, সংকটজনক মৃতার বাবা ও এক তরুণী

চালকের আসনে ছিলেন এক তরুণী। সেই সময় ওই রাস্তা দিয়ে বাবার সঙ্গে হেঁটে যাচ্ছিল বছর ১৪ এর আসিমা।

Jaipur Hit and Run: জয়পুরে বেপরোয়া গাড়ি পিষে মারল নাবালিকাকে, সংকটজনক মৃতার বাবা ও এক তরুণী
ধৃত চালক (ছবিঃX)

নয়াদিল্লিঃ জয়পুরে (Jaipur) বিলাসবহুল গাড়ির (Car) দৌরাত্ম। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু নাবালিকার। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়পুরে(Jaipur)। হাসপাতালে সংকটজনক মৃতার বাবা ও আর এক তরুণী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জয়পুরের সাঙ্গানেরি গেটের কাছে। ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন দুই তরুণী ও দুই তরুণ। চালকের আসনে ছিলেন এক তরুণী। সেই সময় ওই রাস্তা দিয়ে বাবার সঙ্গে হেঁটে যাচ্ছিল বছর ১৪ এর আসিমা। আচমকাই তাঁদের পিষে দেয় ওই বিলাসবহুল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নাবালিকার। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার বাবা ও আর এক আহত তরুণীকে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

জয়পুরে হিট অ্যান্ড রান, মৃত ১৪ বছরের নাবালিকা

অন্যদিকে এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। গাড়ির চালকসহ অন্যান্য যাত্রীদের গাড়ি থেকে টেনে নামানো হয়। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলা চালকসহ সকলকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক মত্ত অবস্থায় ছিলেন। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জয়পুরে বেপরোয়া গাড়ি পিষে মারল নাবালিকাকে, সংকটজনক মৃতার বাবা ও এক তরুণী

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).