Hiraba Smriti Sarovar: গুজরাটের রাজকোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের স্মৃতিতে নামকরণ হল জলাধারের
গত চারমাসে দাতাদের আর্থিক সহায়তায় গঙ্গা পরিবার ট্রাস্ট মোট ৭৫টি নদীবাঁধ নির্মাণ করেছে। যার মধ্যে একটি হল, নিয়ারি নদীর উপর নদীবাঁধ। এটির নির্মাণকাজ আগামী দু-সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এবং প্রায় আড়াই কোটি লিটার জল ধরার ক্ষমতা এই বাঁধের রয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের প্রেসিডেন্ট।
গুজরাটের রাজকোট জেলার ভার্গুদাদ গ্রামে রাজকোট-কালাওয়াড় রোডের পাশে নিয়ারি নদীর উপর একটি বাঁধ তৈরি হচ্ছে। ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই বাঁধটি নির্মাণ করছে গির গঙ্গা পরিবার (Gir Ganga Parivar) ট্রাস্ট। বাধটির কাজ প্রায় সম্পূর্ণ। এবার সেই নদীবাঁধের জলাধারের নামকরণ করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্যপ্রয়াত মা হীরাবেনের নামে।গত বছরের শেষ লগ্নে(৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবা মোদী আহমেদাবাদের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁকে শ্রদ্ধা জানিয়েই শুক্রবার ওই নদীবাঁধ নির্মীয়মাণ সংস্থা গির গঙ্গা পরিবার ট্রাস্টের তরফে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়েছে।সংস্থার প্রেসিডেন্ট দিলীপ সাখিয়া বলেন, “১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নিয়ারি নদীর উপর নির্মীয়মাণ বাঁধটির নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা হীরাবা মোদীর নামেই করা হবে।
গত বুধবারই এই ড্যামটির উদ্বোধন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দর্শিতা শাহ ও রাজকোটের মেয়র প্রদীপ দেব। দিলীপবাবুর কথায়, “প্রধানমন্ত্রীর মাকে বিশেষ সম্মান জানিয়ে তাঁর স্মৃতিতেই এই চেক ড্যামটির নাম হীরাবেনের নামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে হীরাবা স্মৃতি সরোবর। আশা করি, এই প্রয়াস অন্যদেরও তাঁদের আপনজনের জন্য কিছু করতে অনুপ্রেরণা জোগাবে।”
গত চারমাসে দাতাদের আর্থিক সহায়তায় গঙ্গা পরিবার ট্রাস্ট মোট ৭৫টি নদীবাঁধ নির্মাণ করেছে। যার মধ্যে একটি হল, নিয়ারি নদীর উপর নদীবাঁধ। এটির নির্মাণকাজ আগামী দু-সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে এবং প্রায় আড়াই কোটি লিটার জল ধরার ক্ষমতা এই বাঁধের রয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের প্রেসিডেন্ট। তিনি বলেন, “এই নদীবাঁধটি ৪০০ ফুট লম্বা এবং ১০০ ফুট চওড়া। জলাধারটি একবার পূর্ণ করলে নয়মাসে শুকনো হবে না। ভূ-গর্ভস্থ জলে এটি ভরাট হবে এবং বাঁধ সংলগ্ন গ্রামের কৃষকদের উপকার হবে।”
(The above story first appeared on LatestLY on Jan 07, 2023 08:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

