Himanta Sarma: 'ইন্ডিয়া জোট অক্ষত কিন্তু এই পৃথিবীতে নয়', কটাক্ষ হিমন্তের

হিমন্তের কটাক্ষ, আমরা এখানে তৃণমূল কংগ্রেস এবং জনতা দলের মতো রাজনৈতিক দলের উপস্থিতি দেখিনি। সেই কারণে আমরা নিজেদের চোখ দিয়ে ইন্ডিয়া জোটকে দেখতে পাই না।

Himanta Sarma: 'ইন্ডিয়া জোট অক্ষত কিন্তু এই পৃথিবীতে নয়', কটাক্ষ হিমন্তের
Himanta Biswa Sharma (Photo Credit: Twitter)

দিল্লি, ২৫  মার্চ: এবার ইন্ডিয়া জোটকে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ( Himanta Sarma)। অসমের (Assam) মুখ্যমন্ত্রী বলেন, ইন্ডিয়া জোট অক্ষত কিন্তু এই পৃথিবীতে নয়। এভাবেই এবার ইন্ডিয়া জোটকে কটাক্ষ করেন বিজেপি নেতা। পৃথিবীতে নয়, ইন্ডিয়া জোট অক্ষত সূর্য, চন্দ্রে বলে কটাক্ষ করেন হিমন্ত বিশ্বশর্মা। হিমন্তের কটাক্ষ, আমরা এখানে তৃণমূল কংগ্রেস এবং জনতা দলের মতো রাজনৈতিক দলের উপস্থিতি দেখিনি। সেই কারণে আমরা নিজেদের চোখ দিয়ে ইন্ডিয়া জোটকে দেখতে পাই না। সেই কারণে এই জোট সূর্য বা চন্দ্রে থাকতে পারে। তাই আমরা এই জোটকে খালি চোখে দেখতে পাই না বলে কটাক্ষ করেন অসমের মুখ্যমন্ত্রী।

রবিবার বিজেপির পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ পায়। যেখানে কঙ্গনা রানাউত থেকে অরুণ গোভিল, একাধিক অভিনেতার নাম প্রার্থী হিসেবে প্রকাশ্যে আসে।

(The above story first appeared on LatestLY on Mar 25, 2024 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).