Jammu Kashmir: উপত্যকায় বিরাট সাফল্য সেনার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি, হাতে এল সন্ত্রাসীদের ব্যবহৃত ডিভাইস

ওই ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে জঙ্গিদের ব্যবহৃত বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস।

Jammu Kashmir: উপত্যকায় বিরাট সাফল্য সেনার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি, হাতে এল সন্ত্রাসীদের ব্যবহৃত ডিভাইস
বাজেয়াপ্ত সামগ্রী (ছবিঃX)

নয়াদিল্লিঃ সপ্তাহের শুরুতেই বড় সাফল্য যৌথ বাহিনীর। সকাল সকাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি। জম্মু-কাশ্মীরের সুরানকোটের জঙ্গলে অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। ওই ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে জঙ্গিদের ব্যবহৃত বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস। পহেলগাঁও জঙ্গিহানার পর থেকেই উপত্যকায় প্রায় নিয়মিত অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহনী। সেনা দ্বারা ঘিরে ফেলা হয়েছে গোটা জম্মু কাশ্মীর। আর এরই মাঝে গোপন জঙ্গি ঘাঁটির হদিশ পেতেই তল্লাশি অভিযানে নামে যৌথ বাহিনী। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ওই ঘাঁটি।

 কাশ্মীরে বিরাট সাফল্য, ধ্বংস হল জঙ্গি ঘাঁটি

জানা গিয়েছে ওই জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে ৫টি আইইডি। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে যোগাযোগের ডিভাইসসহ একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেটস। মনে করা হচ্ছে এইসব ডিভাইসের সাহায্যেই লঞ্চ প্যাডের সঙ্গে যোগাযোগ রাখত জঙ্গিরা। প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, ওই জঙ্গি ঘাঁটিতেও গা ঢাকা দিত জঙ্গিরা। সেনার উপস্থিতির খোঁজ পেয়ে সেখান থেকে পালায় তারা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। মনে করা হচ্ছে,যে কোনও মুহূর্তে শুরু হতে পারে এনকাউন্টার। যৌথ বাহিনীর অনুমান সুরানকোট অঞ্চলে আরও জঙ্গি ঘাঁটি থাকলেও থাকতে পারে। তাই তল্লাশি চালাচ্ছে সেনা।

উপত্যকায় বিরাট সাফল্য সেনার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি

(The above story first appeared on LatestLY on May 05, 2025 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).