Narendra Modi: রাজ্যে হারিয়ে যাওয়া জুটশিল্পের প্রচার করে নারীশক্তির বার্তা নরেন্দ্র মোদির

আত্ননির্ভর ভারত! কোভিডের পর থেকে এই স্লোগানের মাহাত্ম যেন দিনকে দিন বাড়ছে। বাংলায় ক্ষমতায় আসতেও সেই আত্ননির্ভরকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে জুট শিল্পের (Jute Industry) রমরমা ছিল একসময়। হুগলী নদীর তীরে গড়ে উঠেছিল জুট শিল্প। কিন্তু যুগের তালে এখন এসব অতীত। এবার সেই বিষয়টিকে মাথায় রেখেই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী। সোমবার টুইট করেও সেকথাই জানালেন মোদি।

Narendra Modi: রাজ্যে হারিয়ে যাওয়া জুটশিল্পের প্রচার করে নারীশক্তির বার্তা নরেন্দ্র মোদির
নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নয়াদিল্লি, ৮ মার্চ: আত্ননির্ভর ভারত! কোভিডের পর থেকে এই স্লোগানের মাহাত্ম যেন দিনকে দিন বাড়ছে। বাংলায় ক্ষমতায় আসতেও সেই আত্ননির্ভরকেই হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে জুট শিল্পের (Jute Industry) রমরমা ছিল একসময়। হুগলী নদীর তীরে গড়ে উঠেছিল জুট শিল্প। কিন্তু যুগের তালে এখন এসব অতীত। এবার সেই বিষয়টিকে মাথায় রেখেই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী। সোমবার টুইট করেও সেকথাই জানালেন মোদি। আরও পড়ুন: WB Assembly Elections 2021: বঙ্গ বিজেপির মাণিক জোড় বাবুল-শুভেন্দু জন্মসূত্রে অভিন্নহৃদয় বন্ধু, কেন জানেন?

ট্রাইবস ইন্ডিয়া ওয়েবসাইটের একটি জুটের তৈরি ফাইলের ছবি পোস্ট করেন মোদি। সেই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, 'বাংলায় হাতে তৈরি এই পাটের ফাইল ফোল্ডার আমি তো ব্যবহার করলই। রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষের তৈরি এই ফাইল। রাজ্যের মানুষের হাতে তৈরি এই পাটের সামগ্রী আপনাদের বাড়িতেও থাকা উচিত।' শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি তিনি। মহিলা ভোটারদের কথা মাথায় রেখে যুযুধান দুই বিরোধী শিবির যে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। সেই বিষয়টি মাথায় রেখে পোস্টের শেষে হ্যাশট্যাগ দিলেন নারীশক্তি।

বিশেষত বাড়ির মহিলাদের হাতেই তৈরি হয় জুটের এই সমস্ত নিখুঁত জিনিসপত্র। নারীদিবসে মহিলাদের এই অভিনব দক্ষতাকে মাথায় রেখেই একদিকে পাটশিল্পের প্রচার অন্যদিকে মহিলা ভোট পকেটে পুরেছেন বলেই মত রাজনৈতিক মহলে।

(The above story first appeared on LatestLY on Mar 08, 2021 06:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).