Gujarat University: গুজরাট বিশ্ববিদ্যালয়ে প্রেমিকের জায়গায় পরীক্ষায় বসলো প্রেমিকা
গুজরাটঃ প্রেমিক উত্তরাখণ্ডে(Uttarakhand) ছুটি কাটাচ্ছে আর প্রেমিকের জায়গায় পরীক্ষা দিলেন ২৪ বছরের প্রেমিকা। হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন, গুজরাটের (Gujarat) সুরাটে(Surat) বীর নমর্দা দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়(Veer Narmad South Gujarat University) বি.কম তৃতীয় বর্ষের(B.Com Third Year) ছাত্রের জায়গায় পরীক্ষায় বসলেন ছাত্রের প্রেমিকা। সূত্রের খবর পরীক্ষার হলের এডমিট কার্ডে প্রেমিকের ছবি ও নামের জায়গায় নিজের নাম বসিয়ে পরীক্ষা দিতে বসে ওই মেয়েটি। তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি, অবশেষে কলেজ কর্তৃপক্ষের কাছে ধরা পরতে হয় মেয়েটি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ফেয়ার অ্যাসেসমেন্ট অ্যান্ড কনসালটেটিভ টিম (Fair Assessment and Consultative Team) বিষয়টির তদন্ত করেন। তদন্তের শেষে বীর নমর্দা দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়কে(VNSGU) ছাত্রটিকে এই ঘটনার জন্য শাস্তির সুপারিশ করেন।
(The above story first appeared on LatestLY on Dec 26, 2022 05:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

