Gujarat Shocker: প্রেমিককে ভিডিয়ো রেকর্ডিং পাঠিয়েই আত্মহত্যা তরুণীর, রহস্যের মোড়কে মৃতের দিদির বয়ান রেকর্ড

পালানপুরের ওই তরুণী প্রেমিকের উদ্দেশে লেখেন, তাঁর মৃত্যুর পর বিশেষ মানুষটি যেন ভাল থাকেন। বিয়ে করেন। প্রেমিক বিয়ে করলে তবেই তিনি মৃত্যুর পর শান্তি পাবেন। ওই যুবক যদি বিয়ে না করেন, খুশিতে না থাকেন, তাহলে মৃত্যুর পরও তিনি শান্তি পাবেন না।

Gujarat Shocker: প্রেমিককে ভিডিয়ো রেকর্ডিং পাঠিয়েই আত্মহত্যা তরুণীর, রহস্যের মোড়কে মৃতের দিদির বয়ান রেকর্ড
Representational Image (Photo Credit: File Photo)

আহমেদাবাদ, ১৭ ডিসেম্বর: বাড়ির নত্যদিনের অশান্তি সহ্য করতে না পেরে, নিজের জীবন শেষ করলেন এক তরুণী। মৃত্যুর আগে প্রেমিকের উদ্দেশে ভিডিয়ো রেকর্ড করে রেখে যান। নিজের মোবাইলে ভিডিয়ো (Video) রেকর্ড করে আত্মহত্যা করেন গুজরাটের (Gujarat) ওই তরুণী। শুনতে অবাক লাগলেও, গুজরাটের পালানপুরে এমনই েক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্টে প্রকাশ, পালানপুরের বাসিন্দা ওই তরুণী দিদির সঙ্গে একই বাড়িতে থাকতেন। তবে নিত্যদিন ঘরে অশান্তি মেনে নিতে পারছিলেন না।তাই আত্মহত্যার (Suicide) পথ বেছে নেন বলে নিজের সুইসাইট নোটে লিখে রেখে যান।

পালানপুরের ওই তরুণী প্রেমিকের উদ্দেশে লেখেন, তাঁর মৃত্যুর পর বিশেষ মানুষটি যেন ভাল থাকেন। বিয়ে করেন। প্রেমিক বিয়ে করলে তবেই তিনি মৃত্যুর পর শান্তি পাবেন। ওই যুবক যদি বিয়ে না করেন, খুশিতে না থাকেন, তাহলে মৃত্যুর পরও তিনি শান্তি পাবেন না। হাতজোড় করে প্রেমিকের কাছে ক্ষমাও চেয়ে নেন, তাঁকে না জানিয়ে এই চরম সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে বাড়ির অশান্তির জেরে যাতে বিশেষ মানুষটির জীবনে না পড়ে, তার জন্যই তিনি ওই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্ট তরুণী। পাশাপাশি তাঁর মৃত্যুর পর প্রেমিক যেন পরিবারের সবাইকে হাসিকুশি রাখেন এবং নিজেও ভাল থাকেন। সুইসাইড নোটে এভাবেই নিজের শেষ ইচ্ছা প্রকাশ করেন ওই তরুণী।

প্রেমিকের উদ্দেশে পরপর ২টি ভিডিয়ো নিজের মোবাইল ফোনে রেকর্ড করে শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নেন রাধা নামে পলানপুরের বাসিন্দা তরুণী। যে খবর প্রকাশ্যে আসতেই পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে মৃতের দিদিরও বয়ান পুলিশ রেকর্ড করেছে বলে খবর।

Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.

(The above story first appeared on LatestLY on Dec 17, 2024 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).