Gujarat High Court: মায়ের ইচ্ছায় গর্ভপাত করাতে চায় না নাবালিকা, ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরীকে প্রেমিকের বাড়িতে থাকার নির্দেশ আদালতের

মায়ের অভিযোগের ভিত্তিতে আদালতের তরফে সংশ্লিষ্ট কিশোরীকে ডেকে পাঠানো হয়। ওই কিশোরী হাজির হয়ে জানায়, সে তার প্রেমিকের বাড়িতে থাকতে চায়। প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে সে থাকতে চায় বলে জানায়। পাশাপাশি সে কোনওভাবেই গর্ভপাত করাতে চায় না বলেও জানায় আদালতকে।

Gujarat High Court: মায়ের ইচ্ছায় গর্ভপাত করাতে চায় না নাবালিকা, ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরীকে প্রেমিকের বাড়িতে থাকার নির্দেশ আদালতের
Credits: Pixabay

আহমেদাবাদ, ২৮ জানুয়ারি: প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে থাকবে অন্তঃসত্ত্বা কিশোরী। এমনই জানাল গুজরাট হাইকোর্ট (Gujarat High Court)। সাত মাসের অন্তঃসত্ত্বা কিশোরী যাতে তার প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে তাঁদের বাড়িতে থাকে, সেই নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। গুজরাটের বনসকান্তার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। কিশোরী কন্যা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায়, তারবাড়ির তরফে সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। বছর ১৬-র কিশোরীর মা আরও দাবি করেন, তাঁর মেয়েকে যাতে অনাহুত গর্ভপাত করানো যায়, আদালত সেই নির্দেশ দিক। যার প্রেক্ষিতে এবার আদালতের তরফে জানানো হয়, ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী তার প্রেমিকের বাবা-মায়ের বাড়িতে থাকতে পারবে।

এমনই একটি জটিল বিষয় গত বছর নবেম্বরে সামনে আসে, যখন ১৬ বছরের কিশোরী বনসকান্থায় তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। প্রেমিকের বিরুদ্ধে কিশোরীর পরিবার অভিযোগ দায়ের করলে, আদালত তার পর্যবেক্ষণ জানায়। পাশপাশি আদালতের এই পর্যবেক্ষণ দুই পরিবারের পক্ষেই মঙ্গলজনক বলেও মন্তব্য করেন বিচারক।

মায়ের অভিযোগের ভিত্তিতে আদালতের তরফে সংশ্লিষ্ট কিশোরীকে ডেকে পাঠানো হয়। ওই কিশোরী হাজির হয়ে জানায়, সে তার প্রেমিকের বাড়িতে থাকতে চায়। প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে সে থাকতে চায় বলে জানায়। পাশাপাশি সে কোনওভাবেই গর্ভপাত করাতে চায় না বলেও জানায় আদালতকে।

এরপরই আদালতের তরফে কিশোরীর ইচ্ছেয় সায় দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয়, ওই কিশোরী তার প্রেমিকের বাবা, মায়ের বাড়িতে থাকতে পারবে।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 12:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).