Gujarat Earthquake: ভোর রাতে কেঁপে উঠল গুজরাট, ঘুমের মধ্যেই ভূমিকম্পের অনুভূতি স্থানীয়দের

ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুজরাটের বনসকাঁথা জেলার ভাভের কাছে।

Gujarat Earthquake: ভোর রাতে কেঁপে উঠল গুজরাট, ঘুমের মধ্যেই ভূমিকম্পের অনুভূতি স্থানীয়দের
Earthquake Representative Photo (Photo Credits: X)

আহমেদাবাদ, ৩ মেঃ শনিবার ভোর রাতে কেঁপে উঠল গুজরাট (Gujarat Earthquake)। ভূমিকম্প আঘাত হানল উত্তর গুজরাটে। ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুজরাটের বনসকাঁথা জেলার ভাভের কাছে। ভাভ থেকে থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব (ইএনই) ৪.৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। সামান্য কম্পন অনুভূত হয়েছে স্থানীয়দের। তবে কম্পনের জেরে কোন হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সুরক্ষিত রয়েছেন রাজ্যবাসী।

গুজরাট দেশের অন্যতম ভূমিকম্প প্রবল রাজ্য। ছোট, বড় ভূমিকম্প এখানে লেগেই থাকে। ২০০১ সালের ২৬ জানুয়ারী কচ্ছের ভূমিকম্পটি গত দুই শতাব্দীতে ভারতের তৃতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ধ্বংসাত্মক ভূমিকম্প ছিল। যার প্রভাবে রাজ্যের বহু শহর ও গ্রাম প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। ১৩,৮০০ জনের প্রাণ কেড়েছিল সেই ভয়াবহ ভূমিকম্প। আহতের সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছিল।

 

(The above story first appeared on LatestLY on May 03, 2025 10:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).