Gujarat: আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত চার যুবককে গ্রেফতার গুজরাট পুলিশের, উদ্ধার সন্দেহজনক নথিপত্র

বড়সড় সাফল্য পেল গুজরাট এটিএস। বুধবার আহমেদাবাদ সহ বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হল আল কায়েদা জঙ্গিদের।

Gujarat: আল কায়েদা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত চার যুবককে গ্রেফতার গুজরাট পুলিশের, উদ্ধার সন্দেহজনক নথিপত্র

বড়সড় সাফল্য পেল গুজরাট (Gujarat) এটিএস। বুধবার আহমেদাবাদ সহ বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হল আল কায়েদা জঙ্গিদের। ধৃতরা সকলেই আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। এরা সকলেই গুজরাটে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল। বুধবার তাঁদের গ্রেফতারির পর জেরা করা শুরু করেছে গুজরাট অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের আধিকারিকরা। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক চাঞ্চল্যকর নথিপত্র। জঙ্গিদের মাস্টারমাইন্ড কে এবং তাঁদের কী পরিকল্পনা ছিল, আপাতত এটাই জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

চার রাজ্য থেকে গ্রেফতার ৪

ধৃতদের মধ্যে একজনকে গুজরাটের আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হলেও বাকি তিনজনকে দিল্লি, উত্তরপ্রদেশের নয়ডা ও আরাবল্লীর মোদাসা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলেন মহম্মদ ফয়ক, মহম্মদ ফারদিন, সেফুল্লা খুরেশি ও জিশান আলি। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একাধিক চাঞ্চল্যকর নথিপত্র। যদিও ধৃতরা সকলেই ভারতের নাগরিক কিনা, এই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি তদন্তকারীরা।

চ্যাটের সূত্র ধরেই গ্রেফতার

জানা যাচ্ছে, ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এরা সকলেই সোশ্যাল মিডিয়া চ্যাটের মাধ্যমে যোগাযোগ রাখছিল। সম্প্রতি গুজরাট এটিএসের হাতে আসে এই চ্যাট সংক্রান্ত কিছু তথ্য। তারপরই তদন্ত শুরু করে তদন্তকারীরা। অবশেষে বুধবার সেই সূত্র থেকেই গ্রেফতার করা হয় চারজনকে।

(The above story first appeared on LatestLY on Jul 23, 2025 07:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).