Guillain Barre Syndrome: ভয় ধরানো গুলেন বারি সিনড্রোমে মৃত্যু, আক্রান্ত ১০১, পুণেতে পৌঁছল কেন্দ্রীয় দল

পুণেতে যে ১০১ জন গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত, তাঁদের মধ্যে ৪১ জনকে আইসিইউতে রাখা হয়েছে। ৪১ জনের মধ্যে ২৫ জন রয়েছেন অক্সিজেন সাপোর্টে। বাকি ১৬ জন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

Guillain Barre Syndrome: ভয় ধরানো গুলেন বারি সিনড্রোমে মৃত্যু, আক্রান্ত ১০১, পুণেতে পৌঁছল কেন্দ্রীয় দল
Virus (Photo Credit: Pixabay)

মুম্বই, ২৮ জানুয়ারি: ভয় ধরাচ্ছে গুলেন বারি সিনড্রোম (Guillain Barre Syndrome)। মহারাষ্ট্রের (Maharashtra) পুণেতে (Pune) ইতিমধ্যেই ১০১ জন গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত বলে খবর। যার মধ্যে একজনের মৃত্যুর খবরও মেলে। সোলাপুরের বাসিন্দা বছর ৪০-এর এক ব্যক্তি গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হন। চিকিৎসার মাঝেই তাঁর মৃত্যু হয় বলে খবর। সোলাপুরের ওই ব্যক্তির মৃত্যুর পর থেকে বিষয়টি নিয়ে আরও বেশি সজাগ স্বাস্থ্য দফতর। রিপোর্টে প্রকাশ, সোলাপুরের ওই বাসিন্দা পুণেতে কর্মসূত্রে থাকতেন। অসুস্থ হয়ে পড়ায় তিনি পুণে থেকে সোলাপুরে যান। সেখানে যাওয়ার পরপরই তাঁর মৃত্যু হয় বলে খবর। জানা যায়, ওই ব্যক্তি পেটের সমস্যা ভুগতে শুরু করেন গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে। যার শেষরক্ষা হয়নি।

চিকিৎসকদের কথায়, যাঁদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা কম, তাঁরাই গুলেন বারি সিনড্রোম আক্রান্ত হচ্ছেন। হাত, পা কমজুরি হয়ে আসা থেকে জ্বালা করা শুরু হচ্ছে। পরে পক্ষাঘাতের সম্ভাবনাও থেকে যাচ্ছে বলে আশঙ্কা। কিন্তু যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তাঁর ক্ষেত্রে পেটের সমস্যা দেখা দেয়। পেটের সমস্যায় ভুগতে ভুগতেই ওই ব্যক্তির প্রাণ কেড়ে নেয় গুলেন বারি সিনড্রোম।

পুণেতে যে ১০১ জন গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত, তাঁদের মধ্যে ৪১ জনকে আইসিইউতে রাখা হয়েছে। ৪১ জনের মধ্যে ২৫ জন রয়েছেন অক্সিজেন সাপোর্টে। বাকি ১৬ জন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তবে চিকিৎসার পর সুস্থ হয়ে যাওয়ায় ৪ জনকে ছাড়া হয়েছে হাসপাতালের তরফে।

পুণেতে গুলেন বারি সিনড্রোমের বাড়বাড়ন্ত হওয়ায় কেন্দ্রীয় সরকারের তরফে সেখানে একটি দল পাঠানো হয়। কী কারণে কীভাবে এই অসুখ ছড়াচ্ছে, সে বিষয়ে পুঙাখুনপুঙ্খ তদন্ত করছে কেন্দ্রের ওই দলটি।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).