Chhattisgarh Shocker: আশ্রমে ভোগ নিবেদন করা নিয়ে বচসার জেরে বাচ্চা মেয়েকে মারধর, গ্রেফতার ৩ অভিযুক্ত

আশ্রমে ভোগ নিবেদন করা নিয়ে বচসার জেরে একটি বাচ্চা মেয়েকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল ওই আশ্রমেরই তিন পরিচারকের বিরুদ্ধে। শুক্রবার তাদের গ্রেফতার করল পুলিশ।

Chhattisgarh Shocker: আশ্রমে ভোগ নিবেদন করা নিয়ে বচসার জেরে বাচ্চা মেয়েকে মারধর, গ্রেফতার ৩ অভিযুক্ত
প্রতীকী ছবি

মহাসামুন্দ: আশ্রমে (ashram) ভোগ নিবেদন (offering of bhog) করা নিয়ে বচসার জেরে একটি বাচ্চা মেয়েকে (girl child) বেধড়ক মারধর (beaten up) করার অভিযোগ উঠেছিল ওই আশ্রমেরই তিন পরিচারকের (servants) বিরুদ্ধে। শুক্রবার তাদের গ্রেফতার (arrest) করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) মহাসামুন্দ (Mahasamund) জেলার বাগবাহরা (Bagbahra) থানা এলাকায়।

এপ্রসঙ্গে মহাসামুন্দের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরিপুঞ্জে বলেন, "ভোগ নিবেদন করা নিয়ে বচসার জেরে ওই আশ্রমের তিন পরিচারক নরেশ প্যাটেল (Naresh Patel), ভোজরাম সাহু (Bhojram Sahu) ও রাকেশ দেওয়ান (Rakesh Dewan) একটি বাচ্চা মেয়েকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠেছিল। শুক্রবার তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।" আরও পড়ুন: Meghalaya: মেঘালয়ে সরকার গঠন নিয়ে জটিলতা! ক্ষমতা দখলের তোড়জোডে মুকুল সাংমাও

(The above story first appeared on LatestLY on Mar 04, 2023 02:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).