Free COVID-19 Vaccine Will be Given to Everyone: বিনামূল্যে রাজ্যের মানুষকে কোভিড-১৯ প্রতিষেধক দেওয়ার প্রতিশ্রুতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর
করোনা (Coronavirus Vaccine) প্রতিষেধক আবিষ্কার হলে, তা রাজ্যের মানুষকে দেওয়া হবে একেবারে বিনামূল্যে। বৃহস্পতিবার একথা ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপাদ্দি পালানস্বামী (Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami) একথা ঘোষণা করেন। ২০২১-র মে মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন (Tamil Nadu Assembly Election 2021)। তার আগেই বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
চেন্নাই, ২২ অক্টোবর: করোনা (Coronavirus Vaccine) প্রতিষেধক আবিষ্কার হলে, তা রাজ্যের মানুষকে দেওয়া হবে একেবারে বিনামূল্যে। বৃহস্পতিবার একথা ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপাদ্দি পালানস্বামী (Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami) একথা ঘোষণা করেন। ২০২১-র মে মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন (Tamil Nadu Assembly Election 2021)। তার আগেই বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কথায়, "তামিলনাড়ু রাজ্যের প্রতিটি মানুষকে করোনা ভ্যাক্সিন দেওয়া হবে বিনামূল্যে। রাজ্য সরকার এই ব্যবস্থা নেবে ভ্যাক্সিন আবিষ্কারের পরই।" পুদুকোট্টাই জেলায় এক দলীয় সভায় এই বক্তব্য রাখেন পালানস্বামী।
Once #COVID19 vaccine is ready, it will be provided to all people of the state free of cost, announces Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami (File photo) pic.twitter.com/INOtW2Z44u
— ANI (@ANI) October 22, 2020
সামনেই বিহার বিধানসভা নির্বাচন। নির্বাচনকে মাথায় রেখে দলীয় প্রচারে এসে ঠিক একই প্রতিশ্রুতি রেখেছিল ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, "কোভিড-১৯ ভ্যাক্সিন আবিষ্কার হলেই বিহারের প্রতিটি মানুষকে বিনামূল্যে প্রতিষেধক দেওয়া হবে। নির্বাচনী ম্যানিফেস্টোতে এটাই আমাদের প্রথম প্রতিজ্ঞা।"
(The above story first appeared on LatestLY on Oct 22, 2020 08:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

