Pahalgam Terrorist Attack: পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল, দেখুন ভিডিয়ো

ফের রক্ত ঝড়েছে উপত্যকায়। এবার পহেলগামে নাম পরিচয় জেনে পর্যটকদের হত্যা করেছে জঙ্গিরা। গত বুধবারের ঘটনার পর প্রতিবাদের আগুনে জ্বলছে গোটা দেশ।

Pahalgam Terrorist Attack: পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল, দেখুন ভিডিয়ো

ফের রক্ত ঝড়েছে উপত্যকায়। এবার পহেলগামে (Pahalgam ) নাম পরিচয় জেনে পর্যটকদের হত্যা করেছে জঙ্গিরা। গত বুধবারের ঘটনার পর প্রতিবাদের আগুনে জ্বলছে গোটা দেশ। এমনকী যে রাজ্যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষও এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে। শুধু হিন্দু ুনয়, মিছিল করেছেন কাশ্মীরি মুসলমানরাও। কারণ তাঁরা বুঝেছেন, যাঁরা এই হামলা করেছে তাঁরা কাশ্মীরের পর্যটন ব্যবসা নষ্ট করে রাজ্যের অর্থনীতি নষ্ট করতে চাইছে, পাশাপাশি তাঁরা এও বুঝেছেন যে কিছু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে ধর্মীর সম্প্রীতি নষ্ট করতে চাইছে। তাই গতকাল রাত থেকেই শ্রীনগর থেকে জম্মু সর্বত্র হচ্ছে বিক্ষোভ।

কাশ্মীরে প্রতিবাদ মিছিল সাধারণ মানুষদের

বুধবার জম্মু-কাশ্মীরে বনধ ডেকেছে ব্যাবসায়িক ও পর্যটন সংস্থার সংগঠনগুলি। এমনকী এদিন সকাল থেকেই ডোডা, কিশতওয়ার, উধমপুর সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদে নেমেছে বহু মানুষ। অভিযুক্ত জঙ্গিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সকলে। প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন সমস্ত ধর্মের মানুষরা।

দেখুন ভিডিয়ো

তল্লাশি অভিযান জারি সেনা

অন্যদিকে ঘটনার পর থেকেই জঙ্গিদের খোঁজে গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করছে সেনা জওয়ানরা। সূত্রের খবর, এখনও পর্যন্ত দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকী সৌদি আরব সফর কাটছাঁট করে তড়িঘড়ি ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ঘটনার পর এমনকী আমেরিকা, রাশিয়া, ইজরায়েলের মতো দেশগুলিও সমবেদনা জানিয়েছে ভারতবাসীদের।

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 02:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).