Road Accident in Dehradun: দেরাদুনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা! ঘুড়তে গিয়ে প্রাণ গেল ৫ পড়ুয়ার, আহত ১

Road Accident in Dehradun: দেরাদুনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা! ঘুড়তে গিয়ে প্রাণ গেল ৫ পড়ুয়ার, আহত ১

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডের দেরাদুনে (Dehradun)। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি খাঁদে পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৫জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। জানা যাচ্ছে, ৬ জন পড়ুয়া গাড়ি নিয়ে মুসৌরিতে ঘুরতে এসেছিলেন। কিন্তু এদিন সকালে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মুসৌরি দেরাদুন মার্গের ঝাড়িপানি রোডের পানিওয়ালা ব্যান্ডের কাছে একটি খাঁদে উল্টে যায়।

জানা যাচ্ছে গাড়িতে সেই সময় ৪ যুবক এবং ২ যুবতী ছিলেন। এরা সকলেই দেরাদুনের আইএমএস কলেজে পাঠরত। কলেজে ছুটি থাকার কারণে মুসৌরিতে ঘুরতে যাচ্ছিলেন সকলে। সেই সময় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধারকাজ শুরু করে। জানা যাচ্ছে, পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

তবে এক যুবতীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। আপাতত তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশের তরফে উদ্ধারকাজ চলছে। এই দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। আপাতত সবকিছু স্বাভাবিক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ

(The above story first appeared on LatestLY on May 04, 2024 11:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).