Bikaner Shocker: মেয়ে আর দুই ছেলে-সহ দম্পতির রহস্যমৃত্যু রাজস্থানে

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের বিকানেরে একটি পরিবারের পাঁচ সদস্যের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছে এক দম্পতি, তাঁদের এক মেয়ে আর দুই ছেলে।

Bikaner Shocker: মেয়ে আর দুই ছেলে-সহ দম্পতির রহস্যমৃত্যু রাজস্থানে
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

বিকানের: বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের (Rajasthan) বিকানেরে (Bikaner Shocker) একটি পরিবারের (family) পাঁচ সদস্যের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মৃতদের মধ্যে রয়েছে এক দম্পতি, তাঁদের এক মেয়ে আর দুই ছেলে। আরও পড়ুন: Parliament Security Breach Case: লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনকারী চার ধৃতের ৭ দিনের পুলিশ হেফাজত

এপ্রসঙ্গে রাজস্থান পুলিশের বিকানের রেঞ্জের আইজি ওমপ্রকাশ বলেন, "বাড়ি থেকে এক দম্পতি, তাঁদের দুই ছেলে ও এক মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের মধ্যে চারজনের দেহ দেখে মনে হচ্ছে ঝুলে মৃত্যুর ঘটনা। তবে এই বিষয়ে আমরা ময়নাতদন্তের পরেই বলতে পারব। আমরা সবদিক থেকে খতিয়ে দেখছি।" আরও পড়ুন: Cuddalore Bus Accident: তামিলনাড়ুতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম কমপক্ষে ১০, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Dec 14, 2023 11:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).