Hajj 2025: পহেলগাম আবহে হজের জন্যে প্রস্তুত জম্মু কাশ্মীর, রবিতেই শ্রীনগর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে হজযাত্রীদের প্রথম বিমান

৯৬ জন পুরুষ এবং ৮২ জন মহিলা সহ ১৭৮ জন হজযাত্রীর প্রথম দল রবিবার সকালে শ্রীনগর শহরের বেমিনা এলাকার হজ হাউসে পৌঁছয়। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে হজযাত্রীদের হজ হাউসে পৌঁছতে বলা হয়েছিল।

Hajj 2025: পহেলগাম আবহে হজের জন্যে প্রস্তুত জম্মু কাশ্মীর, রবিতেই শ্রীনগর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে হজযাত্রীদের প্রথম বিমান
Hajj pilgrims from J&K (Photo Credits: X)

শ্রীনগর, ৪ মেঃ পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামার পর থেকে জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) দিকে দিক কড়া নিরাপত্তা। দিবারাত্র চলছে সেনাবাহিনীর টহল। পর্যটকদের দেখা সেভাবে নেই। এরই মাঝে আজ রবিবার জম্মু কাশ্মীর থেকে রওনা দিতে চলেছে এই বছরের হজযাত্রীদের প্রথম দল। শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর (Srinagar International Airport) থেকে সৌদি আরবের (Saudi Arabia) উদ্দেশ্যে বিশেষ বিমানে চেপে উড়ে যাবে জম্মু কাশ্মীরের হজযাত্রীরা।

৯৬ জন পুরুষ এবং ৮২ জন মহিলা সহ ১৭৮ জন হজযাত্রীর প্রথম দল রবিবার সকালে শ্রীনগর শহরের বেমিনা এলাকার হজ হাউসে পৌঁছয়। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে হজযাত্রীদের হজ হাউসে পৌঁছতে বলা হয়েছিল। জম্মু ও কাশ্মীর হজ কমিটির তরফে হজযাত্রীদের বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বাস চালু করেছে। তবে হজযাত্রীদের কোনও আত্মীয় বা বন্ধুকে তাঁদের সঙ্গে বিমানবন্দরে যেতে দেওয়া হয়নি। রবিবার সন্ধ্যের আগেই শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে বিশেষ বিমান।

শ্রীনগর থেকে ছাড়বে জম্মু কাশ্মীরের হজযাত্রীদের প্রথম দলের বিমান

শ্রীনগরের হজ হাউসে হজযাত্রীদের বিদায় জানাতে এসে ছিলেন তাঁদের আত্মীয়স্বজনরা। হজযাত্রীদের সঙ্গে বাসে চেপে বিমানবন্দর যাওয়ার অনুমতি নেই তাঁদের। একদিকে পরিবারের সদস্যদের হজ করতে যাওয়ার আনন্দ অন্যদিকে বিচ্ছেদের জন্য কিছুটা দুঃখ - সব মিলিয়ে হজ হাউসের বাইরে আবেগঘন দৃশ্য ফুটে উঠেছে।

হজযাত্রীদের ছাড়তে এসেছেন পরিজন

জানা যাচ্ছে, এই বছর ৩,৬০০ জনেরও বেশি হজযাত্রী জম্মু ও কাশ্মীর থেকে সৌদি আরবে হজ করতে যাবেন। ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম তীর্থযাত্রা হল হজ। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা একত্রিত হন মক্কায় হজ পালন করতে। ইসলামিক চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী অনুষ্ঠিত হয় হজ।

(The above story first appeared on LatestLY on May 04, 2025 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).