Karnataka Sextortion Case: ভিডিও কলে নগ্ন হয়ে টাকা দাবি করে তরুণকে মানসিক চাপ মডেলের

নগ্ন ভিডিও কল কাণ্ডে এক মহিলার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে পুলিশের দ্বারস্থ হল কর্ণাটকের এক তরুণ।

Karnataka Sextortion Case: ভিডিও কলে নগ্ন হয়ে টাকা দাবি করে তরুণকে মানসিক চাপ মডেলের
Sex, Representational Images (Photo Credits: Pixabay)

মাইসোর, ২২ অগাস্ট: নগ্ন ভিডিও কল কাণ্ডে এক মহিলার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে পুলিশের দ্বারস্থ হল কর্ণাটকের এক তরুণ। তরুণের অভিযোগ, এক অচেনা মহিলা তার সঙ্গে ফোনে প্রথমে আলাপ করেন। তারপর মেসেজ করে তার সঙ্গে কথা বলতে চায়। কিছুদিন পর সেই মহিলা নিজে থেকেই ভিডিও কল করেন।

শুরুতেই নগ্ন হয়ে তাঁকে নানাভাবে প্রলোভিত করতে থাকে। সেই তরুণ ফোন কেটে দেয়। অভিযোগ, নিজেকে অমৃতা পরিচয় দেওয়া সেই মহিলা এরপর নিজের নগ্ন ভিডিও তার ফোনে পাঠিয়ে, টাকা দাবি করতে থাকে। নিজেকে মডেল বলে দাবি করা সেই মহিলা ছেলেটিকে হুমকি দিয়ে বলে, তাকে টাকা না দিলে সেই মহিলা পুলিশের কাছে গিয়ে জানাবে, যে তাকে নগ্ন হতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি সেই তরুণের সব আত্মীয়, বন্ধুদেরও সেই ভিডিও পাঠিয়ে বলবে, সে জোর করে নগ্ন হতে বলেছে। আরও পড়ুন- শতাধিক হাঁসের ভিড়ে স্তব্ধ হল ট্রাফিক, একপাল হাঁসের ভিড়ে রাস্তার রঙ হল সাদা 

কর্ণাটকের মাইসোরের হানসুর টাউনের কাছে বিলিকেরে গ্রামের সেই তরুণ এরপর পুলিশের দ্বারস্থ হয়। মেয়েটির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মেয়েটি তার ওপর মানসিক চাপ দিচ্ছে বলে অভিযোগ। মেয়েটি যে সত্যি টাকা চেয়েছে এবং ভিডিও কলে নগ্ন হয়েছে তা নিশ্চিত হয়েছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Aug 22, 2022 03:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).