Farooq Abdullah On Pahalgam Terror Attack: জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ
জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ (JKNC chief Farooq Abdullah)। বৃহস্পতিবার শ্রীনগরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আব্দুল্লাহ বলেছেন, "আমরা জানি না আগামীকাল কী হবে। এখন দু'টি দেশ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এটি যাতে না ঘটে তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের (সন্ত্রাসীদের) এবং সন্ত্রাসের পিছনে যারা রয়েছে তাদের ধরার জন্য একটি সমাধান খুঁজে বের করা যেতে পারে।"
#WATCH | #PahalgamTerrroristAttack | Srinagar | JKNC chief Farooq Abdullah says, " We don't know what will happen tomorrow. Today, two countries are getting ready for a fight. Attempts are being done to ensure this doesn't happen and a solution can be found to catch them… pic.twitter.com/daGWvEsofa
— ANI (@ANI) May 1, 2025
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জনের, তাঁদের মধ্যে একজন নেপালি নাগরিক। সেই হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। ভারত সরকারের তরফে পাকিস্তানে নাগরিকদের জরুরী ভিত্তিতে দেশ ছেড়ে যাওয়ার নিদান দেওয়া হয়। পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে ফারুক আবদুল্লাহ বলেছেন, "...এই পদক্ষেপ ভালো নয়, এটি মানবতাবিরোধী। কিছু মানুষ গত ৭০ বছর ধরে, ২৫ বছর ধরে এখানে অবস্থান করছে...তাদের সন্তানরা এখানে আছে, তারা কখনও ভারতের ক্ষতি করেনি, বরং তারা নিজেদের ভারতের কাছে সমর্পণ করেছে..."
#WATCH | Srinagar | On Indian govt ordering Pakistani nationals to leave India following #PahalgamTerroristAttack, JKNC chief Farooq Abdullah says, "...This action is not good, this is against humanity. Some people have been staying here for the last 70 years, 25 years...their… pic.twitter.com/KWfBuq4rwh
— ANI (@ANI) May 1, 2025
(The above story first appeared on LatestLY on May 01, 2025 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

