Farmers' Protest: কেন্দ্রের থেকে লিখিত খসড়া প্রস্তাব পেলেন কৃষকরা, সিদ্ধান্ত নিতে চলছে আলোচনা

ফসলের ন্যূনতম সমর্থন মূল্য (MSP) যেমন আছে থাকবে। প্রতিবাদী কৃষকদের লিখিত প্রস্তাবে (Draft Proposal) জানাল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাতে সারা ভারত কিষাণ সভার নেতা হান্নান মোল্লার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বৈঠকে কোনও সমাধান সূত্র বের হয়নি। কৃষকদের দাবি মেনে তিনটি কৃষি আইন সংশোধন হতে পারে, কিন্তু কোনওভাবেই সাম্প্রতিক কালে গৃহীত কৃষি আইন প্রত্যাহার করা হবে না, জানিয়ে দেয় কেন্দ্র। আজ সংশোধন সংক্রান্ত কতগুলি বিষয় কৃষকদের কাছে পাঠানো হয়। সিঙ্ঘু সীমান্তে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন কৃষকরা।

Farmers' Protest: কেন্দ্রের থেকে লিখিত খসড়া প্রস্তাব পেলেন কৃষকরা, সিদ্ধান্ত নিতে চলছে আলোচনা
Farmer Leaders Receive Draft Proposal From Centre (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৯ ডিসেম্বর: ফসলের ন্যূনতম সমর্থন মূল্য (MSP) যেমন আছে থাকবে। প্রতিবাদী কৃষকদের লিখিত প্রস্তাবে (Draft Proposal) জানাল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাতে সারা ভারত কিষাণ সভার নেতা হান্নান মোল্লার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বৈঠকে কোনও সমাধান সূত্র বের হয়নি। কৃষকদের দাবি মেনে তিনটি কৃষি আইন সংশোধন হতে পারে, কিন্তু কোনওভাবেই সাম্প্রতিক কালে গৃহীত কৃষি আইন প্রত্যাহার করা হবে না, জানিয়ে দেয় কেন্দ্র। আজ সংশোধন সংক্রান্ত কতগুলি বিষয় কৃষকদের কাছে পাঠানো হয়। সিঙ্ঘু সীমান্তে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন কৃষকরা।

যদিও কৃষক ইউনিয়নের নেতারা বলেছেন যে তাঁরা আইন বাতিল করার চেয়ে কম কিছুতেই মীমাংসা করবে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে আজ একটি বৈঠক নির্ধারিত ছিল কৃষক সংগঠনের নেতাদের। কেন্দ্রীয় সরকার লিখিত প্রস্তাব পাঠানোর কথা জানাতেই সেই বৈঠক স্থগিত হয়ে যায়। এদিকে লিখিত প্রস্তাব আসার পর কিষাণ সংঘর্ষ কমিটির কানওয়ালপ্রীত সিংহ পান্নু বলেন, তিনটি ফার্ম আইন বাতিল করা উচিত। এটাই আমাদের দাবি। যদি প্রস্তাবটি কেবল সংশোধনী নিয়ে কথা বলে তবে আমরা তা প্রত্যাখ্যান করব।" আরও পড়ুন: Amit Shah's Meeting With Farmer Leaders: শাহর কথাতেও অনড় কৃষক নেতারা, আজ আর বৈঠক নয় আসবে প্রস্তাব

এদিকে দিনের পর দিন সিঙ্ঘু সীমান্তে আন্দোলন চলায় সাধারণ মানুষ হয়রানিতে পড়ছে। আন্দোলনরত কৃষকরা সাধারণমানুষকে বিপাকে ফেলতে চান না। তাই সিঙ্ঘু সীমান্ত থেকে রামলীলা ময়দানে সরিয়ে আনতে চান। ইতিমধ্যেই এনিয়ে সরকারকে তাঁরা জানিয়েছেন। তবে সেই সংক্রান্ত কোনও উত্তর এখনও আসেনি। দিনে দিনে সরকারি আইনের বিরুদ্ধে আরও আন্দোলন জোরদার হচ্ছে। বিভিন্ন বিরোধী দলের যোগদান কৃষি আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।

(The above story first appeared on LatestLY on Dec 09, 2020 03:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).