Facebook: ৪৩,৫৭৫ কোটির বিনিয়োগ, জিও-র ৯.৯৯ শতাংশের মালিক এখন ফেসবুক

৯.৯৯ শতাংশ শেয়ারের (9.99 per cent stake) জন্য এবার জিও-তে বিনিয়োগ করতে চলেছে ফেসবুক (Facebook)। সংস্থার তরফে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। এই আকালের বাজারে ফেসবুক জিও-কে (Jio Platforms) দেবে ৪৩ হাজার ৫৭৫ কোটি টাকা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে।

Facebook:  ৪৩,৫৭৫ কোটির বিনিয়োগ, জিও-র  ৯.৯৯ শতাংশের মালিক এখন ফেসবুক
ফেসবুক লোগো (Photo Credit: Pixabay)

মু্ম্বই, ২২ এপ্রিল: ৯.৯৯ শতাংশ শেয়ারের (9.99 per cent stake) জন্য এবার জিও-তে বিনিয়োগ করতে চলেছে ফেসবুক (Facebook)। সংস্থার তরফে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। এই আকালের বাজারে ফেসবুক জিও-কে (Jio Platforms) দেবে ৪৩ হাজার ৫৭৫ কোটি টাকা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। আরও পড়ুন-Coronavirus Pandemic: অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্যোগ, কাল থেকেই মানব শরীরে যাচ্ছে করোনাভাইরাসের ভ্যাকসিন

জিও প্ল্যাটফর্মকে দেওয়া ফেসবুকের প্রাক মানি বিনিয়োগ ৪.৬ লক্ষ কোটি টাকা।ফেসবুকের এই বিনিয়োগ জিও প্ল্যাটফর্মে ৯.৯৯ শতাংশ শেয়ারের সুযোগ দেবে। সংবাদ সংস্থা এএনআই-এর এক বিবৃতিতে এই তথ্যই জানা গিয়েছে।

(The above story first appeared on LatestLY on Apr 22, 2020 08:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).