Blast Near Israeli Embassy: দিল্লির ইজরায়েলের দূতাবাসের সামনে IED বিস্ফোরণ

দিল্লির ইজরায়েলের দূতাবাসের (Israeli Embassy) কাছে একটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দিল্লি পুলিশ বিস্ফোরণস্থানে পৌঁছেছে। ইজরায়েলি দূতাবাস রাজধানীর প্রাণকেন্দ্রে আওরঙ্গজেব রোডে অবস্থিত। জানা যাচ্ছে, দূতাবাসের ভবনের বাইরের একটি ফুটপাথের কাছে বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনায় রাস্তার উল্টোদিকে পার্ক করা বেশ কয়েকটি গাড়ির উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Blast Near Israeli Embassy: দিল্লির ইজরায়েলের দূতাবাসের সামনে IED বিস্ফোরণ
দিল্লির ইজরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ (Photo: ANI)

নতুন দিল্লি, ২৯ জানুয়ারি: দিল্লির ইজরায়েলের দূতাবাসের (Israeli Embassy) সামনে একটি বিস্ফোরণের (Blast) খবর পাওয়া গেছে। দিল্লি পুলিশ বিস্ফোরণস্থানে পৌঁছেছে। ইজরায়েলি দূতাবাস রাজধানীর প্রাণকেন্দ্রে আবদুল কালাম রোডে (APJ Abdul Kalam Road ) অবস্থিত। জানা যাচ্ছে, দূতাবাসের ভবনের বাইরের একটি ফুটপাথের কাছে বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনায় রাস্তার উল্টোদিকে পার্ক করা বেশ কয়েকটি গাড়ির উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে এবং আবদুল কালাম রোডে যান চলাচল বন্ধ করা হয়েছে। ফায়ার ব্রিগেডের এক কর্তা জানিয়েছেন, বিস্ফোরণের খবর বিকেল ৫টা ৪৫ নাগাদ আসে। তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ আহত হয়নি। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, জিন্দাল হাউসের কাছে এপিজে আবদুল কালাম রোডে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে একটি খুব কম-তীব্রতার ইম্প্রোভাইজড ডিভাইস (IED) বিস্ফোরণ। কারোর জখমের খবর পাওয়া যায়নি। ৩টি গাড়ির উইন্ডস্ক্রিনের ক্ষতি হয়েছে। মনে হচ্ছে আতঙ্ক তৈরির জন্য দুষ্টু প্রচেষ্টা।

আরও পড়ুন: Farmers’ Protest: হরিয়ানা থেকে দিল্লি সীমান্তে প্রতিবাদী কৃষকেরা! রণক্ষেত্র সিঙ্ঘু সীমান্ত, কাঁদানে গ্যাসের সেল ফাটাল পুলিশ

বিজয় চক থেকে ২ কিলোমিটারেরও কম দূরত্বে এই বিস্ফোরণ ঘটেছে। যেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকারের অন্য সদস্যরা বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন

(The above story first appeared on LatestLY on Jan 29, 2021 07:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).